Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬
Amit Shah

নজরে ‘চিকেনস নেক’, উত্তরকন্যায় উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক শাহের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে শিলিগুড়ি শহর তো বটেই, গোটা 'চিকেনস নেক' জুড়ে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

Advertisement
বিশ্বজ্যোতি ভট্টাচার্য
বিশ্বজ্যোতি ভট্টাচার্য

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১১:৪৭

link
বিশ্বজ্যোতি ভট্টাচার্য
বিশ্বজ্যোতি ভট্টাচার্য

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১১:৪৭

options
link
নজরে ‘চিকেনস নেক’, উত্তরকন্যায় উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক শাহের zoom
বঙ্গ সফরে অমিত শাহ। নিজস্ব চিত্র

স্পর্শকাতর ‘চিকেনস নেক’ অর্থাৎ ‘শিলিগুড়ি করিডর’ থেকে শুরু হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তিনদিনের বঙ্গ সফর। শুক্রবার রাত নটা নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে নামেন। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাতে শিলিগুড়ি কদমতলায় বিএসএফ ক্যাম্পে থাকবেন অমিত শাহ। শনিবার ফুলবাড়ির জুমাগছে বিএসএফের ১৮ ব্যাটালিয়নের চৌকিতে প্রহরী সম্মেলনে অংশ নেবেন তিনি। এরপর এই প্রথম উত্তরকন্যায় পা রাখবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে উত্তরকন্যার নীল সাদা রং পালটে হয়েছে হলুদ। সেখানে একাধিক বৈঠকের পর রাত সাড়ে ৮টা নাগাদ শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশে রওনা হবেন অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে বাগডোগরা থেকে উত্তরকন্যা তোরণে সেজে উঠেছে। শিলিগুড়ি শহর তো বটেই, গোটা ‘চিকেনস নেক’ জুড়ে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সরকারি সফর সূচিতে জানানো হয়েছে, শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ভারত-বাংলাদেশ সীমান্তের জুমাগছে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে সীমান্ত পরিদর্শনের পাশাপাশি বিএসএফের ১৮ ব্যাটালিয়নের প্রহরী সম্মেলনে থাকবেন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। সীমান্তে বৃক্ষরোপণ, একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘শিলিগুড়ি করিডর’ অর্থাৎ ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা জোরদার করার বিষয়ে জওয়ানদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুর দুটায় পৌঁছবেন উত্তরকন্যায়। সেখানে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তাঁর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যার মধ্যে চিকেনস নেক-এর নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, কেন্দ্র-রাজ্য সমন্বয়, নতুন ফৌজদারি আইন কার্যকর করা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত পর্যালোচনা অন্যতম। শনিবার রাতেই তিনি কলকাতায় পৌঁছাবেন। রবিবার আলিপুরের ‘সৌজন্য’ গেস্ট হাউসে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কার্যত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত নির্ধারিত সফরে সীমান্ত নিরাপত্তা, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নতুন ফৌজদারি আইনগুলির বাস্তবায়ন এবং একাধিক উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আঁটসাঁট করা হয়েছে। গত ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এসে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। শ্যামাপ্রসাদের ১২৫ তম জন্মবার্ষিকীতে রাজ্যে শ্যামাপ্রসাদের মুর্তির ভিত্তি স্থাপন সহ বেশকিছু কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও সীমান্ত সুরক্ষার বার্তাও দেন। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার শুক্রবার শিলিগুড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর ম্যারাথন বৈঠকের বিষয়ে মন্তব্য না করলেও বলেন, “উত্তরবঙ্গ সহ সীমান্ত এলাকায় এতদিন রাজ্যের অসহযোগিতায় বেড়া দেওয়া সম্ভব হয়নি। পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জমি হস্তান্তর করেছেন। তাই নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় হচ্ছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.