Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Amit Shah

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘অপমান’ কল্যাণের, কমিশনের দ্বারস্থ বিজেপি

গেরুয়া শিবিরের দাবি, এই সব মন্তব্য করে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ১৩:৫০

link
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ১৩:৫০

options
link
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘অপমান’ কল্যাণের, কমিশনের দ্বারস্থ বিজেপি zoom
ফাইল ছবি।
Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য বিজেপি নেতৃত্বের উদ্দেশে উসকানিমূলক, অবমাননাকর, বিদ্বেষমূলক ও প্ররোচনামূলক মন্তব্য করায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, এই সব মন্তব্য করে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। পাশাপাশি বারংবার এই ধরনের মন্তব্য করে বিজেপির সুনাম নষ্ট করা হচ্ছে।

কল্যাণের এই বক্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে (যার সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) তাঁকে বলতে শোনা গিয়েছে, অমিত শাহের নেতৃত্বে অশিক্ষিত, অসভ্য লোকজন বিজেপিতে রয়েছেন। শাহকেও তিনি অসভ্য, অশিক্ষিত সহ আরও বেশকিছু অপমানজনক কথা বলেছেন, যা ছাপার অযোগ্য। এর প্রতিবাদেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। এই ভিডিওটি সমাজমাধ্যম থেকে যাতে অবিলম্বে সরিয়ে দেওয়া হয় তার আর্জি জানিয়েছে পদ্ম শিবির।

Advertisement

কমিশনকে চিঠি লিখে বিজেপির আর্জি, কল্যাণ সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব যাতে ভবিষ্যতে এই ধরনের বিবৃতি দেওয়া থেকে বিরত থাকেন তার জন্য তাঁদের সতর্ক করা হোক। পাশাপাশি প্রয়োজনীয় আইন অনুযায়ী কল্যাণের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জিও জানানো হয়েছে। নির্বাচন কমিশনকে বিজেপি জানিয়েছে, তৃণমূল নেতার এই ধরনের মন্তব্য কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। তৃণমূল নেতৃত্ব এভাবেই উসকানিমূলক মন্তব্য করে থাকেন। বার বার বিজেপির বিরুদ্ধে এই ধরনের অপমানজনক মন্তব্য করা হচ্ছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে প্ররোচনামূলক ও অপমানজনক মন্তব্য করে ভয়, মেরুকরণ ও ঘৃণার পরিবেশ তৈরি করা হয়েছে। বিজেপির সুনাম নষ্ট করার লক্ষ্যেই এই ধরনের মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির। সেই কারণে তৃণমূল নেতার বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.