Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Amit Shah

পাহাড় সমস্যা থেকে চিকেনস নেকের সুরক্ষা! একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে শাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৪:১৯

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৪:১৯

options
link
পাহাড় সমস্যা থেকে চিকেনস নেকের সুরক্ষা! একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে শাহ zoom
অমিত শাহের ফাইল ছবি।
Advertisement

ভারত-নেপাল সীমান্তে পাক গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-র প্রভাব বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন ভারত। এর মধ্যেই গত কয়েকদিনে একাধিক পাকচর ধরা পড়েছে রাজ্যে। বিশেষ করে তদন্তকারীদের নজরে এখন দিনহাটা (Dinhata)। সেখানেই গত কয়েকদিনে পাক এজেন্ট সন্দেহে বেশ কয়েকজনকে ধরেছে এসটিএফ। শুধু তাই নয়, ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়েছে চিনের নজরদারি। এহেন পরিস্থিতিতে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। এহেন পরিস্থিতিতে আজ, বৃহস্পতিবার রাতেই উত্তরবঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনদিনের সফরে একদিকে পাহাড় সমস্যা সমাধানের লক্ষ্যে তাঁর বৈঠক করার কথা রয়েছে। অন্যদিকে নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠকে শাহ যোগ দেবেন বলে খবর। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিধায়ক নোমান রাই বলেন, “আমাদের বলা হয়েছে ২২ আগস্ট বৈঠক রয়েছে। পাহাড় সমস্যা নিয়ে আলোচনা করা হবে।” গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরিও জানিয়েছেন, তাঁদেরও ডাকা হয়েছে।

দীর্ঘদিন ধরে পাহাড় সমস্যার সমাধান চাইছেন বিমল গুরুংরা। পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকও করেছেন তাঁরা। জানা গিয়েছে, এহেন পরিস্থিতিতে ২২ আগস্ট পাহাড়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন শাহ। বৈঠকে সাংসদ রাজু বিস্তা, পার্বত্য বিষয়ক রাষ্ট্রমন্ত্রী বিশাল লামা, অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, পাহাড়ের তিন বিধায়ক সোনম লামা, নোম্যান রাই, ভরত ছেত্রী, গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং, সাধারণ সম্পাদক রোশন গিরি, জিএনএলএফ সভাপতি মন ঘিসিং, সম্পাদক নিরজ জিম্বা সহ অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এ বিষয়ে বিধায়ক নোমান রাই বলেন, “আমাদের বলা হয়েছে ২২ আগস্ট বৈঠক রয়েছে। পাহাড় সমস্যা নিয়ে আলোচনা করা হবে।” গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরিও জানিয়েছেন, তাঁদেরও ডাকা হয়েছে।

Advertisement

যদিও তাঁর আগে ২১ আগস্ট বিশাল এক আইনি প্রদর্শনীতে অংশ নেওয়ার কথা রয়েছে শাহের। দেশের আধুনিক বিচারব্যবস্থা এবং সম্প্রতি কার্যকর হওয়া তিনটি নতুন ফৌজদারি আইন সম্পর্কে সাধারণ মানুষকে সহজ ও স্পষ্টভাবে সচেতন করতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে এক বিশাল আইনি প্রদর্শনী। সেখানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সেনা কর্তাদের সঙ্গে সীমান্ত সুরক্ষা নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন তিনি। এরপর বিএসএফ ও এসএসবির কর্মসূচিতে অংশ নেবেন। পরবর্তীতে কাওয়াখালি ময়দানে পৌঁছে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখবেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.