Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Galsi

বেহাল রাস্তায় গ্রামে ঢুকতে ব্যর্থ অ্যাম্বুল্যান্স, মৃত্যু শিশুর! গলসিতে ব্যাপক বিক্ষোভ

বাসিন্দাদের অভিযোগ, গ্রামে ঢোকার মূল রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষাকালে ভারী বৃষ্টি হলে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যাতায়াত। প্রায় ২০০টির উপর পরিবার কার্যত গৃহবন্দি হয়ে থাকেন!

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৬:৫৩

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৬:৫৩

options
link
বেহাল রাস্তায় গ্রামে ঢুকতে ব্যর্থ অ্যাম্বুল্যান্স, মৃত্যু শিশুর! গলসিতে ব্যাপক বিক্ষোভ zoom
বেহাল রাস্তা। নিজস্ব চিত্র।
Advertisement

বর্ষায় রাস্তার হাল বেহাল। কাদা ভরা পথ। মানুষের হাটা দুষ্কর। সেই রাস্তায় অ্যাম্বুল্যান্স না ঢোকায় শিশু মৃত্যুর অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা গলসি (Galsi) বিধানসভা কেন্দ্রে বুদবুদ থানা এলাকায়। শিশুর পরিবারের অভিযোগ, রাস্তা খারাপ হওয়ায় সঠিক সময়ে তাঁরা শিশুটিকে নিয়ে প্রধান রাস্তায় আসতে পারেননি। বাড়ির সামনে অ্যাম্বুল্যান্স যায়নি। তাতেই ছয় মাসের শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে, বুদবুদ থানার অন্তর্গত চাকতেতুল পঞ্চায়েতের বাউরিপাড়ায়। বাসিন্দাদের অভিযোগ, গ্রামে ঢোকার মূল রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষাকালে ভারী বৃষ্টি হলে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যাতায়াত। প্রায় ২০০টির উপর পরিবার কার্যত গৃহবন্দি হয়ে থাকে। এই বারের বর্ষাতেও একই অবস্থা হয়েছে। এরই মাঝে পাড়ার এক শিশুর শরীর খারাপ হয়। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বেরন। অভিযোগ, রাস্তা খারাপ হওয়ায় তাঁরা ঠিক সময় মতো মূল রাস্তায় আসতে পারেননি। অ্যাম্বুল্যান্সও ঢুকতে পারেনি। মৃত শিশুটির মাসি মাধবী বাউরি বলেন, “বাচ্চার শরীর খারাপ হয়েছিল। রাস্তার হাল বেহাল হওয়ায় ঠিক মতো মূল রাস্তায় নিয়ে আসতে পারিনি। অ্যাম্বুল্যান্স তো ঢোকেইনি। ঢুকতে পারবে না। রাস্তাতেই বাচ্চা মারা গিয়েছে।”

Advertisement

এরপরই বৃহস্পতিবার সকাল থেকেই বাউরিপাড়া গ্রামের বাসিন্দারা গ্রামের বেহাল রাস্তা আটকে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে আসে বুদবুদ থানার পুলিশ। গলসির বিধায়ক রাজু পাত্র বলেন, “রাজ্যে নতুন সরকার এসেছে। বিধায়করা বদল হয়েছে। কিন্তু বদল হয়নি সরকারি আধিকারিকদের। সেই সরকারি আধিকারিকরা ঠিকঠাক কাজ করছে না। সেই জন্যই ঘটনা ঘটছে। আমরা ব্যবস্থা গ্রহণ করছি।” বিধায়ক ও পুলিশ রাস্তা মেরামতির আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.