অদূরেই পুরসভা। পাশেই থানা, আদালত, মহকুমা শাসকের অফিস। কার্যত প্রশাসনের নাকের ডগায় চলছে সরকারি জমি দখল! কল্যাণী ইএসআই হাসপাতালের (Kalyani ESI Hospital) জমিতে ছত্রাকের মতো রাতারাতি গজিয়ে উঠছে বাড়ি! ১০ থেকে ১২টি ঘর বানানো হয়েছে বলে অভিযোগ। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।
বিজেপির অভিযোগ, ভোট লুঠের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের একাংশ এই দখলদারিতে মদত দিচ্ছে। কে বা কারা জমি দখল করছেন, তা জানেন না বলে তদন্ত করার কথা বলেছেন খোদ শাসকদলের কাউন্সিলর। পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, কাজ বন্ধ করা হয়েছে। মহকুমা শাসক জানাচ্ছেন কোনও লিখিত অভিযোগ আসেনি।
আরও পড়ুন:
কল্যাণী পুরসভার ১৩ নম্বর ওর্য়াডে রয়েছে ইএসআই হাসপাতাল। হাসপাতালের ফাঁকা জমি পড়ে রয়েছে। সেই জমি দখলকরে অবৈধভাবে বাড়ি বানানো হচ্ছে বলে অভিযোগ। কল্যাণী থানা ও প্রশাসনিক ভবনের ঢিল ছোড়া দূরত্বে, ১০ থেকে ১২টি ঘর গজিয়ে উঠেছে। এই ওর্য়াডের তৃণমূল কাউন্সিলর মনোজ বিশ্বাসের দাবি, তিনি জানেন না কারা এই কাজ করছে। তিনি একটি চিঠি লিখে পুরসভাকে ঘটনার তদন্ত করতে বলেছেন। পুরপ্রধানকে দেওয়া চিঠিতে মনোজ লিখেছেন, ‘১৩ নম্বর ওয়ার্ডে ইএসআই হাসপাতালের মাঠের পাশে কেউ বা কারা টিন ও বাঁশ দিয়ে ঘর নির্মাণ করেছে। বিষয়টি আমার অজানা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।’

পুরসভার চেয়ারম্যান নিলিমেশ রায় চৌধুরী জানান, “জমির মালিক যদি ইএসআই হয়, তাহলে বিষয়টি তাঁদেরই দেখা উচিত। অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে। কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।” অন্যদিকে, কল্যাণীর মহকুমাশাসক অভিজিৎ সামন্ত বলেন, “এখনও কোনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।” যাঁদের জমি সেই ইএসআই কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভিসা নীতি থেকে অব্যবস্থা! হাজার বিতর্কে বিদ্ধ বিশ্বকাপ, ট্রাম্প বললেন, ‘সবচেয়ে সফল টুর্নামেন্ট হবে’
-
খোঁজ নেই ৩ ভারতীয়র! বাণিজ্যতরী হামলায় মার্কিন কূটনীতিককে তলব নয়াদিল্লির
-
‘মিস ইউ দিদি’, হাত ছাড়লেও শতাব্দীর হৃদয়ে এখনও মমতা! কেন এমন বললেন তিনি?
-
মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের আট জেলায় কালবৈশাখীর সতর্কতা
-
আদালতে ধমক খেলেন অভিষেক! কখন সিআইডির কাছে যাবেন? ১০ মিনিটে জানানোর নির্দেশ