বিশেষভাবে সক্ষম যুবককে চপার দিয়ে কুপিয়ে খুন! শনিবার ভোররাতে যুবকের উপর চড়াও হয় অভিযুক্ত। এলোপাথাড়ি, কোপাতে থাকে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের (Durgapur) কোকওভেন থানা এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শেখ আশরাফ। বয়স ৩৫ বছর। তিনি দুর্গাপুরের কোকওভেন থানার রাতুড়িয়া এলাকার বাসিন্দা। পরিবারের অভিযোগ, হোসেন নামের এক ব্যক্তি আশরাফের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, শনিবার ভোররাতে আশরাফের উপরে চড়াও হন হোসেন। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। অস্ত্রের কোপে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আশরাফ। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া পুলিশকে। আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
আরও পড়ুন:
ঠিক কী কারণে এই হামলা? পুরনো কোনও বিবাদ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবার ও স্থানীয়দের দাবি, আশরাফ শান্ত স্বভাবের ছিলেন। এলাকার কারও সঙ্গে তাঁর কোনও খারাপ ব্যবহার ছিল না। পরিবারের অভিযোগ, হোসেনই প্রায়শই এলাকার মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতেন। ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক কোকওভেন থানার পুলিশ। খুনে ব্যবহৃত ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে। এই ঘটনায় আরও কেউ যুক্ত কি না, খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মৃত্যুর ঠিক আগে স্বপ্নে আসেন মৃত প্রিয়জন! হঠাৎ কেন ভেসে ওঠে চেনা মুখ? কী বলছে বিজ্ঞান?
-
প্রাচীন মৈত্রী! মোদি-পেজেশকিয়ান বৈঠকের পর দিল্লির প্রশংসায় ইরান, কোন ‘বার্তা’ আমেরিকাকে?
-
পাঞ্জাব লিগে গিলের চার-ছক্কার তাণ্ডব থামাতে বল হাতে অভিষেক, দুই বন্ধুর দ্বৈরথে জিতল কে?
-
অনীত থাপার ইস্তফার পর বড় সিদ্ধান্ত রাজ্যের, প্রশাসক নিয়োগ জিটিএতে, কাটবে অচলাবস্থা?
-
এলাহাবাদ হাই কোর্টের তীব্র ভর্ৎসনা জ্ঞানেশ-কন্যাকে, বঙ্গতনয়া আকৃতিকে ৫ লক্ষ ক্ষতিপূরণেরও নির্দেশ