রাজ কুমার, আলিপুরদুয়ার: বিবাহবার্ষিকীতে বাড়িতে আসেননি ফরেস্ট রেঞ্জার স্বামী। সেই অভিমানে চরম সিদ্ধান্ত নিলেন স্ত্রী। ঘর থেকে উদ্ধার হয়েছে বধূর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, মৃতার নাম শিল্পী দে সরকার। তাঁর স্বামী সজল দে। তিনি গরুমারা জাতীয় উদ্যানে রেঞ্জার পদে কর্মরত। দম্পতির একটি ১২ বছরের মেয়ে আছে। সূত্রের খবর, বৃহস্পতিবার বিবাহবার্ষিকী ছিল দম্পতির। স্বাভাবিকভাবেই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলতে নানারকম প্ল্যান করেছিলেন শিল্পী। অপেক্ষা করছিলেন স্বামীর বাড়ি ফেরার। কিন্তু ঘড়ির কাঁটা রাত ১২ টা পেরলেও তিনি ফেরেননি। অবসাদ গ্রাস করে শিল্পীকে।
শুক্রবার ভোরে দে বাড়িতে কাজ করতে যান পরিচারিকা। দেখেন, ঘরে ঝুলছে শিল্পীর দেহ। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন প্রতিবেশীদের। খবর পেয়েই বাড়িতে ছুটে যান সজল। খবর দেওয়া হয় থানায়। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিমানে আত্মঘাতী হয়েছেন বধূ। মৃতার স্বামী জানিয়েছেন, আচমকাই জাতীয় উদ্যানে হাতিমৃত্যুর খবর মেলে। সেই কারণেই বাড়ি ফিরতে পারেননি তিনি। তবে তার পরিণতি যে এতটা ভয়ংকর হতে পারে, ভাবেননি সজল।
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার