Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
TMC Leader Attacked

নাবালকের সঙ্গে পালিয়ে বিয়ে তরুণীর! দাম্পত্য কলহ মেটাতে গিয়ে ‘আক্রান্ত’ TMC নেতা

সোশাল মিডিয়ায় আলাপের পর নাবালককে বিয়ের সিদ্ধান্ত নেন তরুণী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৪, ১৯:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৪, ১৯:৫৩

options
link
নাবালকের সঙ্গে পালিয়ে বিয়ে তরুণীর! দাম্পত্য কলহ মেটাতে গিয়ে ‘আক্রান্ত’ TMC নেতা zoom

রাজকুমার, আলিপুরদুয়ার: নাবালক প্রেমিক ও তরুণীর সংসার নিয়ে অশান্তির মধ্যস্থতা করতে এসে বিপত্তি। নাবালক প্রেমিকের ছুরির ঘায়ে জখম তৃণমূল নেতা (TMC Leader Attacked)। আলিপুরদুয়ারের (Alipurduar) ফালাকাটার জটেশ্বরের ঘটনায় জোর শোরগোল। দুর্গাপুরের তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

বছর খানেক আগে দুর্গাপুরের এক তরুণীর সঙ্গে জটেশ্বর বাজার সংলগ্ন প্রমোদনগর এলাকার এক নাবালকের সোশাল মিডিয়ায় আলাপ হয়। প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের। প্রেমের টানে সোজা জটেশ্বর চলে আসেন তরুণী। নাবালকের সঙ্গে শুরু হয় সংসার। তবে কয়েকদিন সংসারের পর তরুণী দুর্গাপুরের বাড়ি ফিরতে চান। নাবালক রাজি হয়নি। অভিযোগ, পরিবর্তে ওই নাবালক তরুণীর সোনা, টাকাপয়সা আটকে রেখে দেয়। তরুণী মঙ্গলবার হৃষিকেশ দাস নামে স্থানীয় তৃণমূল নেতাকে ডেকে আনেন। এদিকে, মধ‍্যস্থতা করতে এসে চরম বিপাকে পড়েন জটেশ্বর ১ নম্বর অঞ্চল সভাপতি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কাশ্মীরি পণ্ডিত নিয়ে তো কথা বলেন না! ‘অল আইজ অন রাফা’ পোস্ট করে ট্রোলড রোহিতপত্নী]

তিনি বলেন, “ওরা বাড়ি ভাড়া খুঁজতে আমার বাড়িতে প্রথমে এসেছিল। ঘর খালি না থাকায় দিতে পারিনি। এদিন আমাকে ডাকার পর আমার সামনে ওই তরুণীকে বেধড়ক মারধর শুরু করে নাবালক। বাধা দিতে গেলে ছুরি নিয়ে চড়াও হয় ওই নাবালক।” খবর পেয়ে ওই নাবালক এবং তরুণীকে জটেশ্বর ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। জখম নেতাকে স্থানীয়রা উদ্ধার করে জটেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তাঁর হাতে সেলাই করা হয়। ঘটনা নিয়ে এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে জটেশ্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

[আরও পড়ুন: ‘পরের অতিমারী অনিবার্য’, আশঙ্কার কথা শোনালেন শীর্ষ ব্রিটিশ বিজ্ঞানী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.