Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Arambag

সারের কালোবাজারি রুখতে ‘স্ট্রিক্ট’ কৃষিমন্ত্রী, বললেন, ‘চাষিদের পকেট কাটা বরদাস্ত নয়’

পশ্চিম মেদিনীপুরে কর্মসূচিতে যাওয়ার পথে কালীপুরে সারের হোলসেল দোকানে আচমকাই ঢুকে পড়েন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১৯:৩৮

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১৯:৩৮

options
link
সারের কালোবাজারি রুখতে ‘স্ট্রিক্ট’ কৃষিমন্ত্রী, বললেন, ‘চাষিদের পকেট কাটা বরদাস্ত নয়’ zoom
কালীপুরে সারের হোলসেল দোকানে সারপ্রাইজ ভিজিট কৃষিমন্ত্রী। নিজস্ব ছবি।
Advertisement

সারের কালোবাজারি রুখতে এবার কড়া হাতে মাঠে নামলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। পশ্চিম মেদিনীপুরে কর্মসূচিতে যাওয়ার পথে কালীপুরে সারের হোলসেল দোকানে আচমকাই ঢুকে পড়েন তিনি। গোডাউনে সার মজুতের তথ্য খতিয়ে দেখেন। পাইকারি দোকানে খুচরো দামে সার বিক্রির অভিযোগ পেতেই ক্ষুব্ধ দুধকুমার মণ্ডল। এমআরপির থেকে কোনওভাবে বেশি দামে চাষিদের সার বিক্রি করা যাবে না বলে ব্যবসায়ীকে ‘সাবধান’ করেন তিনি।

সারের কালোবাজারি রুখতে আরামবাগে সারপ্রাইজ ভিজিট কৃষিমন্ত্রীর। আরামবাগের কালীপুরে একটি পাইকারি দোকানের সামনে মন্ত্রীর কনভয় থামতেই খানিকটা থতমত হয়ে যান ব্যবসায়ী। মুহূর্তেই মন্ত্রী গাড়ি থেকে নেমে সারের দোকানে ঢুকে পড়েন। গোডাউনে মজুত করা সারের তথ্য খতিয়ে দেখেন। কথা বলেন ব্যবসায়ীর সঙ্গেও। ঠিক তখনই তার কানে আসে, এই পাইকারি দোকান থেকে খুচরো সার বিক্রি হয়। আর এই অভিযোগ পেতেই ক্ষোভে ফেটে পড়েন কৃষিমন্ত্রী। দুধকুমার মণ্ডল সাফ জানান, “গত ১৫ বছর ধরে সারের কালোবাজারি অভ্যাসে পরিণত হয়েছে ব্যবসায়ীদের। গরিব চাষিদের পকেট কাটা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এমআরপি-র থেকে এক টাকাও বেশি নেওয়া যাবে না। পরবর্তীকালে এমন অভিযোগ কানে এলে কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত সরকারের আমলে সারের কালোবাজারি নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। তবে চাষিদের পক্ষে পূর্বতন সরকার কোনও পদক্ষেপ করেনি বলেই অভিযোগ করেন কৃষিমন্ত্রী। এবার নতুন সরকারের আমলে সার ব্যবসায়ীদের বাড়বাড়ন্ত ঠেকাতে ‘স্ট্রিক্ট’ কৃষিমন্ত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.