Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Agnimitra Pal

চালু হবে বন্ধ ট্রমা কেয়ার, প্রস্তাবিত মেডিক্যাল কলেজ আসানসোলেই? কী জানালেন অগ্নিমিত্রা

হাসপাতালের নাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামে রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ১৭:২৪

link
শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ১৭:২৪

options
link
চালু হবে বন্ধ ট্রমা কেয়ার, প্রস্তাবিত মেডিক্যাল কলেজ আসানসোলেই? কী জানালেন অগ্নিমিত্রা zoom
ফাইল ছবি
Advertisement

পশ্চিম বর্ধমানে নতুন মেডিক্যাল কলেজ তৈরি প্রস্তাব দেওয়া হয়েছে। সেই হাসপাতালটি যাতে আসনসোলে হয়। সেই চেষ্টা চালানো হচ্ছে। এই মর্মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের কাছে ডেপুটেশন দেবেন। এমনটাই জানালেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই হাসপাতালের নাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামে রাখা হবে। পুরস্বাস্থ্য কেন্দ্রগুলিতে নিয়োগও হবে, মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি তদারকি করছেন বলে জানিয়েছেন মন্ত্রী।

মেডিক্যাল কলেজ তৈরির পাশাপাশি আসানসোল জেলা হাসপাতালের পরিকাঠামোর উন্নতি করা হবে বলে আশ্বাস দিয়েছেন অগ্নিমিত্রা পাল। এই হাসপাতালের ট্রমা কেয়ার চিকিৎসকের অভাবে বন্ধ পড়ে থাকা ট্রমা কেয়ার দ্রুত শুরু করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণের কাজ জোরকদমে চলছে, যা বেসরকারি হাসপাতালকেও টেক্কা দেবে বলে দাবি করেছেন মন্ত্রী। অগ্নিমিত্রা জানিয়েছেন, সাধারণ মানুষকে উন্নত ও আধুনিক চিকিৎসা দেওয়া সরকারের মূল লক্ষ্য। অন্যদিকে জুলাই মাসের শেষে আয়ুষ্মান ভারত কার্ড সকলে পেয়ে যাবেন বলে জানিয়েছেন অগ্নিমিত্রা।

Advertisement

সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, “পশ্চিম বর্ধমানে যে মেডিক্যাল কলেজ হওয়ার কথা সেটি যাতে আসনসোলে হয় সেই চেষ্টা করছি। হাসপাতালের নাম হবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামে। জেলা হাসপাতালে যে ট্রমা কেয়ার আছে সেটি যাতে দ্রুত খোলা যায় সেই কথা স্বাস্থ্যমন্ত্রীকে জানিয়েছি। বেসিক যা প্রয়োজন রয়েছে তা দ্রুত মেটানোর কাজ শুরু হচ্ছে। পরিছন্নতার উপর জোর দেওয়া হচ্ছে। সেই কাজ হয়েছে। আরও হবে।” তিনি আরও বলেন, “পুরস্বাস্থ্য কেন্দ্রগুলিতে শূন্যপদ পূরণে খোদ মুখ্যমন্ত্রী তদারকি করছেন। মানুষের যাতে কোনও অসুবিধা না হয়,সেটিই আমাদের প্রধান লক্ষ্য।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.