Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬
Mayapur Nandotsav

জন্মাষ্টমীর পর নন্দ উৎসবে মাতল মায়াপুর, হরিনাম সংকীর্তন আচার-অনুষ্ঠানে মুখর মন্দির চত্বর

পুরাণ অনুযায়ী, কৃষ্ণের জন্মের পর তাঁকে কংসের থেকে রক্ষা করতে বসুদেব গোকুলে নন্দ ও মা যশোদার কাছে রেখে আসেন। নন্দের গৃহে কৃষ্ণকে পেয়ে গোকুলবাসী আনন্দের জোয়ারে ভাসে। শ্রীকৃষ্ণের জন্মের পরদিন পালক পিতা নন্দ সকলকে নিয়ে যে আনন্দোৎসবের আয়োজন করেছিলেন। সেটাই নন্দ উৎসব।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১৭:২৪

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১৭:২৪

options
link
জন্মাষ্টমীর পর নন্দ উৎসবে মাতল মায়াপুর, হরিনাম সংকীর্তন আচার-অনুষ্ঠানে মুখর মন্দির চত্বর zoom
ভক্তদের হরিনাম সংকীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে গোটা মন্দির চত্বর।
Advertisement

জন্মাষ্টমীর পরদিন। নন্দ উৎসব। এই উৎসব উপলক্ষে মেতে ওঠেন গোকুলবাসী। সেই আনন্দ-উচ্ছ্বাসকে স্মরণ করে মায়াপুরের (Mayapur) গৌর নিতাই মন্দিরে পালিত হল নন্দ উৎসব (Nandotsav)।মায়াপুরে নবনির্মিত শ্রী শ্রী গৌর-নিতাই মন্দিরে প্রচুর ভক্তের উপস্থিতিতে এই পুজো হল। ভক্তদের হরিনাম সংকীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে গোটা মন্দির চত্বর।

পুরাণ অনুযায়ী, কৃষ্ণের জন্মের পর তাঁকে কংসের থেকে রক্ষা করতে বসুদেব গোকুলে নন্দ ও মা যশোদার কাছে রেখে আসেন। নন্দের গৃহে কৃষ্ণকে পেয়ে গোকুলবাসী আনন্দের জোয়ারে ভাসে। শ্রীকৃষ্ণের জন্মের পরদিন পালক পিতা নন্দ সকলকে নিয়ে যে আনন্দোৎসবের আয়োজন করেছিলেন। তাই নন্দ উৎসব। সেই স্মৃতিতেই জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব পালনের প্রচলন হয়েছে। সেই রীতি মেনে শনিবার মায়াপুরে আচার্য শ্রীল ভক্তি স্বরূপ তীর্থ মহারাজের উদ্যোগে নির্মিত গৌর নিতাই মন্দিরে এই উৎসব পালন করা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Mayapur celebrates Nanda Utsav after Janmashtami with Harinam Sankirtan
শনিবার সকালে নন্দ উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বহু ভক্তের ভিড় জমে।

এই মন্দিরে শুক্রবার রাতে জন্মাষ্টমীর পুজো হয়। শনিবার সকালে নন্দ উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বহু ভক্তের ভিড় জমে। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তদের হরিনাম সংকীর্তনে মুখর হয়ে ওঠে মন্দির চত্বর। গুরুপুজো, বিশেষ আরতি, শাস্ত্রপাঠ ও হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। ভক্তরা গীতাপাঠ ও নামসংকীর্তনে অংশ নিয়ে শ্রীকৃষ্ণের লীলাস্মরণ করেন। ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয়। দেশ-বিদেশ থেকে আগত শিষ্য, ভক্তরা এই পুজোয় অংশ নেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.