Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Mafin Chakraborty

‘মাত্র দেড়মাসের আলাপেই…’, চন্দ্রনাথের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী মাফিন

ভোটের আগেই বিজেপিতে যোগ দেওয়া মাফিন জানালেন, মৃত্যুর আগে চন্দ্রনাথের সঙ্গে মেসেজে কথা হয়েছিল তাঁর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ১৮:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ১৮:৫০

options
link
‘মাত্র দেড়মাসের আলাপেই…’, চন্দ্রনাথের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী মাফিন zoom
চন্দ্রনাথের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী মাফিন

রাজ্যে নতুন সরকার গঠনের ঠিক আগেই শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবার রাতে মধ্যমগ্রামের রাস্তায় গাড়ি করে যাওয়ার সময় আততায়ীদের গুলিতে ঝাঁজরা হয়ে যান চন্দ্রনাথ রথ। তার কিছুক্ষণ আগেই মেসেজে তাঁর সঙ্গে কথা হয়েছিল টলি অভিনেত্রী মাফিন চক্রবর্তীর, যিনি ভোটের ঠিক আগে বিজেপিতে যোগ দিয়ে দলের হয়ে প্রচার করেছিলেন। তারপরই এমন একটা খবর শুনে কান্নায় ভেঙে পড়লেন মাফিন। কাঁদতে কাঁদতেই বললেন, ‘‘মাত্র দেড়মাসের আলাপে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। শুভেন্দু স্যরের সঙ্গে ওঁর (চন্দ্রনাথ) খুব ভালো সম্পর্ক ছিল।” চন্দ্রনাথের আসল বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। পরিবারের পাশে দাঁড়াতে সেখানেই পৌঁছে গিয়েছেন মাফিন। থাকবেন শেষকৃত্যে।

ছাব্বিশের ভোটের ঠিক আগে, ১০ এপ্রিল তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন টলিপাড়ার পরিচিত অভিনেত্রী মাফিন চক্রবর্তী। তাঁকে ছাব্বিশের নির্বাচনে প্রচারের দায়িত্ব দিয়েছিল দল। সেইমতো রাজ্যের নানা জায়গায় ঘুরে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করেছেন। সেইসূত্রেই আলাপ শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের সঙ্গে। মাফিন জানালেন, চন্দ্রনাথ অত্যন্ত পরোপকারী। প্রচারের কাজে কোথাও কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে সাহায্য করতেন। প্রচারের জন্য গাড়িও ঠিক করে দিতেন। দলীয় কাজের সূত্রে মাফিনের সঙ্গে চন্দ্রনাথের ভালো বন্ধুত্ব তৈরি হয়েছিল।

ছাব্বিশের ভোটের ঠিক আগে, ১০ এপ্রিল তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন টলিপাড়ার পরিচিত অভিনেত্রী মাফিন চক্রবর্তী। তাঁকে ছাব্বিশের নির্বাচনে প্রচারের দায়িত্ব দিয়েছিল দল। সেইমতো রাজ্যের নানা জায়গায় ঘুরে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ছাব্বিশের ভোটে বিজেপির হয়ে প্রচার করেছেন অভিনেত্রী মাফিন।

সেইসূত্রেই আলাপ শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের সঙ্গে। মাফিন জানালেন, চন্দ্রনাথ অত্যন্ত পরোপকারী। প্রচারের কাজে কোথাও কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে সাহায্য করতেন। প্রচারের জন্য গাড়িও ঠিক করে দিতেন। দলীয় কাজের সূত্রে মাফিনের সঙ্গে চন্দ্রনাথের ভালো বন্ধুত্ব তৈরি হয়েছিল। এমনকী বুধবার রাতে চন্দ্রনাথ খুন হওয়ার আগেও মাফিনের সঙ্গে মেসেজে তাঁর কথা হয়েছিল। তিনি জানান, বুধবার রাতে বিজেপি অফিসে গিয়েছিলেন, তা জানিয়ে চন্দ্রনাথকে মেসেজ পাঠান। কিন্তু তার উত্তর আসেনি। আধঘণ্টা পরই তাঁর খুনের খবর জানতে পারেন মাফিন।

টলি অভিনেত্রী থেকে বিজেপির কর্মী হয়ে ওঠা মাফিনের কথায়, ‘‘আসলে শুভেন্দু স্যরের সঙ্গে চন্দ্রনাথ খুবই ঘনিষ্ঠ ছিলেন। একে অপরের ছায়াসঙ্গীই বলা যায়। স্যরের সঙ্গে সবসময় থাকতেন, নিয়ম মেনে চলতেন। কথা কম, কাজ বেশি করতেন। ভোটের আগে যখন পূর্ব মেদিনীপুরে বিজেপির হয়ে প্রচারে গিয়েছিলাম, আমার ক’টা গাড়ি লাগবে, কোথায় থাকব – সবকিছু চন্দ্রদা দায়িত্ব নিয়ে ব্যবস্থা করেছেন।’’ বলতে বলতেই কান্নায় জড়িয়ে যায় তাঁর গলা। বৃহস্পতিবার সন্ধ্যায় চণ্ডীপুরে চন্দ্রনাথের বাড়ি পৌঁছে পরিবারের পাশে দাঁড়িয়েছেন মাফিন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.