রঞ্জন মহাপাত্র, কাঁথি: ভয়াবহ পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার ভোররাতে কাঁথিতে বাইক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত এক মহিলা-সহ ৪। জখম ১। দুর্ঘটনার জেরে দিঘা নন্দকুমার জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়।
পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার দিঘা নন্দকুমার জাতীয় সড়কের খড়িপুকুরয়া বাস স্টপেজের কাছে গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। গাড়িটি দিঘা থেকে নদিয়ার তাহেরপুরের দিকে যাচ্ছিল। সংঘর্ষের জেরে রাস্তার ধারে উলটে যায় দিঘা ফেরত পর্যটকের গাড়ি। ছিটকে পড়ে বাইকটিও। মৃত্যু হয় বাইকে থাকা তিন বন্ধুর। গাড়ির মধ্যে থাকা এক মহিলা পর্যটকের মৃত্যু হয়েছে।
[আরও পড়ুন: দ্বিতীয় বউয়ের খরচ চালাতে হবে প্রথম স্ত্রীকেই! প্রতিবাদ করতেই বেধড়ক মারধর যুবকের]
বাইকে থাকা মৃত তিন বন্ধুর নাম বিশ্বজিৎ মণ্ডল, শুভঙ্কর জানা, অতনু মণ্ডল। বাড়ি কাঁথি থানার ঘোড়াঘাটা গ্রামে। মহিলা পর্যটকের নাম কোয়েল সিং। গাড়ির চালকের হাত ভেঙেছে। এই দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে মারিশদা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে উদ্ধার কাজ চালায়। গাড়ি দুটিকে আটক করেছে।
[আরও পড়ুন: ঘুচল না বন্দিদশা, ফের বাড়ল কেজরির জেল হেফাজতের মেয়াদ]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি