নন্দীগ্রামে (Nandigram) গ্রেপ্তার বিজেপি কর্মী খুনে অভিযুক্ত পলাতক তৃণমূল নেতা আবদুল আলিম আলরাজী। হাই স্কুলে বোমাবাজির ঘটনায় এনআইয়ের মামলাতেও তার নাম রয়েছে। এছাড়াও একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে। অবশেষে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কোন মামলায় তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি পুলিশ।
নন্দীগ্রামের কালীচরণপুর এলাকার তৃণমূল নেতা আবদুল আলিম আলরাজী। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময় নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনসাবাজারে বিজেপি কর্মী, রথিবালা আড়ি হত্যাকাণ্ডে অভিযুক্ত সে। ২০২২ সালে স্থানীয় একটি নির্বাচনে নন্দীগ্রামের কাঞ্চননগর হাই স্কুলের বোমাবাজির ঘটনাতেও তার নাম জড়িয়েছে। সেই মামলার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইয়ে)। এ ছাড়াও বিরোধী দলের নেতাকর্মীদের মারধরের অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে পুলিশের খাতায় ফেরার ছিল সে। অবশেষে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানা যায়নি।
আরও পড়ুন:
রাজ্যে পালাবদলের পর বিভিন্ন এলাকা থেকে তোলাবাজি, হুমকি, মারধর, খুনের অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল নেতারা। এবার পুলিশের জালে নন্দীগ্রামের তৃণমূল নেতা। ওই নেতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রেমিক বিবাহিত, সম্পর্ক মানেনি পরিবার! তরুণীর বিয়ের আগের দিন উদ্ধার যুগলের ঝুলন্ত দেহ
-
চলে এল আরেক সূর্যবংশী! বিধ্বংসী সেঞ্চুরি বৈভবের ১০ বছরের ভাইয়ের, উচ্ছ্বসিত রাজস্থান তারকা
-
‘বলিউডের পাকিস্তান প্রেম বেশি’, রণবীর সিংকে ‘কোণঠাসা’ করায় গর্জে উঠলেন কঙ্গনা
-
সরকারি কর্মীদের বাড়িতে বসাতেই হবে স্মার্ট মিটার, নির্দেশিকা নবান্নর
-
ট্রাম্পের বার্তার পরই প্যারাগুয়েকে ধ্বংস করে বিশ্বকাপ শুরু আমেরিকার, চর্চায় ভারের নতুন নিয়ম