রাজনীতির চেয়ে মানবিকতা বড়! নন্দীগ্রামের দুই শিশুকন্যার জটিল রোগের চিকিৎসার ব্যবস্থা করলেন ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দিল্লি এইমসে হার্টের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সেবাশ্রয় ক্যাম্পে আসার পর দুই শিশুকন্যার জটিল রোগের কথা জানা যায়। তারপরই উন্নত চিকিৎসার জন্য তাঁদের দিল্লি এইমসে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
নন্দীগ্রামের বাসিন্দা অর্পিতা। রক্তে অক্সিজেনের মাত্রা হঠাৎ কমে যাওয়ায় শ্বাসকষ্ট শুরু হয় তার। অন্যদিকে, ছয় বছরের ছোট্ট সুপর্ণা ডাউন সিনড্রোম ও অ্যাসাইটিসের সমস্যার ভুগছিল। পাশাপাশি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টেরও সমস্যা ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের দুটি ব্লকে সেবাশ্রয় ক্যাম্প করেন। সেখানেই চিকিৎসা করাতে আসেন অর্পিতা ও সুপর্ণা। সেখানে তাদের কঠিন রোগ ধরা পড়ে। দুই শিশুকন্যার শারীরিক অবস্থার কথা জানা মাত্রই, তাদের আরও ভালো চিকিৎসার জন্য দ্রুত নয়াদিল্লির এইমসে পাঠানোর ব্যবস্থা করা হয়। চিকিৎসা ও যাতায়াতের সমস্ত খরচের দায়িত্ব নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুজনের পরিবারই এই সাহায্যের জন্য গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, কোভিডকালে ‘ডায়মন্ড হারবার মডেলে’র কথা ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। মহামারীর সময়ে জনস্বাস্থ্য পরিষেবা সচল রাখতে ছোট ছোট স্বাস্থ্য শিবির করা হয়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকায়। তাতে ব্যাপক উপকৃত হন সাধারণ মানুষ। তারপর থেকে ‘সেবাশ্রয়’ শিবির প্রায় নিয়মিত হয়ে উঠেছে ডায়মন্ড হারবারের সাত বিধানসভা কেন্দ্রে। সেই ধাঁচেই স্বাস্থ্য শিবির করা হয় নন্দীগ্রামে। ১৫ জানুয়ারি নন্দীগ্রাম ১ ও নন্দীগ্রাম ২-তে দু’টি মডেল ক্যাম্প করা হয়। সেখানেই আসে অর্পিতা ও সুপর্ণা। এবার তাদের চিকিৎসার দায়িত্ব নিলেন অভিষেক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অসহিষ্ণু বিশ্বে এভাবেও ছিন্নমূল প্রেমের গল্প বলা যায়, ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’য় দেখালেন ইমতিয়াজ
-
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে পরপর চড়, জয়পুরে বিক্ষোভে চরম হেনস্তা! তুঙ্গে উত্তেজনা
-
বিশ্বকাপে ইবোলার থাবা? রোনাল্ডোদের বিরুদ্ধে খেলবে ‘আক্রান্ত’ কঙ্গো, কী করবে ট্রাম্প প্রশাসন?
-
যোগদিবসের আগে যোগাভ্যাসে ব্যস্ত অঙ্কুশ, ‘ময়ূরাসন’ বলে টিপ্পনি সায়ন্তিকার, রসিকতা মিমিরও
-
এবার মিলবে পাহাড় সমস্যার স্থায়ী সমাধান! মঙ্গলেই জোড়া কর্মসূচিতে কার্শিয়াংয়ে শুভেন্দু