ফের ‘মানবিক’ রূপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। রাস্তায় যাত্রীকে নিয়ে একটি টোটো উলটে গিয়েছিল। সেসময় রাস্তা দিয়ে যাচ্ছিল অভিষেকের কনভয়। সেই ঘটনা দেখে নেমে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জখমদের প্রাথমিক সেবা করা হয়। প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়। সাংসদের কনভয়ের একটি গাড়িতেই তাঁদের নিয়ে যাওয়া হয় বলে খবর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফতেপুর এলাকায়।
আজ, রবিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে একাধিক নির্বাচনী কর্মসূচি রোড শো, জনসভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রচার শেষ করে তিনি সড়কপথে বাড়ি ফিরছিলেন। সন্ধের পর ফতেপুর এলাকায় রাস্তায় একটি দুর্ঘটনা হয়েছিল। রাস্তার মোড় ঘোরার সময় যাত্রীবাহী একটি টোটোগাড়ি উলটে গিয়েছিল। চালক ও যাত্রী জখম হন। সেসময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। ঘটনা দেখে থমকে যায় কনভয়। কালবিলম্ব না করে অভিষেক গাড়ি থেকে নেমে পড়েন। সেসময় আশপাশ থেকে অন্যান্য সাধারণ মানুষজনও ভিড় করেছেন।
আরও পড়ুন:
জখমদের জল দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন অভিষেক। তাঁর কনভয়ের একটি গাড়িতে করেই জখমদের হাসপাতালে পাঠানো হয় বলে খবর। সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের এই ব্যবহার, মানবিকতাকে কুর্নিশ করেছেন স্থানীয়রা। এদিন দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে জনসভা থেকে ফের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফার ভোটের আগে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পাঁচজন পুলিশ অফিসারকে বদল করেছে কমিশন। সেই বিষয়কে সামনে রেখে কমিশন-বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে ফের অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘নেইমার ওয়ার্ক ফ্রম হোম করছে’, ব্রাজিল প্রেসিডেন্টের চরম কটাক্ষ, উঠল হাসির রোল!
-
এশীয় সূর্যের তেজে ম্লান আফ্রিকা, তিউনিশিয়াকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয় জাপানের
-
সিপিএম করায় জেলে ভরেছিলেন মমতা, রং বদলে তৃণমূল হয়ে বিজেপির আমলে গ্রেপ্তার দাপুটে নেতা
-
উত্তরে রেড অ্যালার্ট! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ৫ জেলায় হলুদ সতর্কতা
-
মোহনবাগান ক্লাবে পালিত যোগ দিবস, ‘দেশের ফুটবলের উন্নতি যেন হয়’, বার্তা সচিব সৃঞ্জয়ের