Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Abhishek Banerjee

পাসপোর্ট জটে ‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ পড়ার আশঙ্কা, গুণী বঙ্গকন্যার মুশকিল আসান অভিষেক

'ইন্ডিয়ান আইডল' প্রতিযোগিতায় বাংলা থেকে একমাত্র প্রতিযোগী কাঁথির অঙ্কিতা প্রধান। 'টপ টেন' পর্বটি দুবাইয়ে শুট হওয়ার কথা। সেখানে মাকে সঙ্গে নিয়ে যেতে গিয়ে সমস্যায় পড়েছিল অঙ্কিতা।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৯:৫৫

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৯:৫৫

options
link
পাসপোর্ট জটে ‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ পড়ার আশঙ্কা, গুণী বঙ্গকন্যার মুশকিল আসান অভিষেক zoom
'ইন্ডিয়ান আইডল'-এ বাংলার একমাত্র প্রতিযোগী অঙ্কিতা হাজরার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Advertisement

কথায়-কাজে ন্যূনতম ফারাক নেই। তা আরও একবার বুঝিয়ে দিলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় প্রতিযোগিতায় বাদ পড়া থেকে গুণী বঙ্গকন্যাকে কার্যত উদ্ধার করলেন তিনি। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ ধরে এগিয়ে এই মুহূর্তে ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতার সেরা ১০ প্রতিযোগী কাঁথির অঙ্কিতা প্রধান। কিন্তু পাসপোর্ট সমস্যায় মাকে নিয়ে দুবাইয়ে শুটিংয়ে যাওয়ার পথ রুদ্ধ হয়ে গিয়েছিল তার সামনে। ফলে প্রতিভা সত্ত্বেও প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার মুখে পড়েছিল অঙ্কিতা। এনিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে সাহায্য চাওয়ামাত্রই মুশকিল আসান! সাংসদের তৎপরতায় কেটে গেল পাসপোর্ট জট। এবার নিশ্চিন্তে মাকে নিয়ে দুবাই যেতে পারবে অঙ্কিতা। এভাবে ত্রাতা হয়ে এগিয়ে আসায় অভিষেককে ধন্যবাদ জানিয়েছে বঙ্গকন্যা।

‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে মায়ের সঙ্গে অঙ্কিতা প্রধান। নিজস্ব ছবি

পূর্ব মেদিনীপুরের কাঁথির অঙ্কিতা প্রধান। সর্বভারতীয় স্তরে সেরা সঙ্গীত প্রতিভা অনুসন্ধান ‘ইন্ডিয়ান আইডল’-এর প্রতিযোগী তিনি। অঙ্কিতার সুরের জাদু মুগ্ধ করেছে শ্রেয়া ঘোষাল, শান, বিশাল দাদলানিদের। বাংলা থেকে অঙ্কিতাই একমাত্র প্রতিযোগী যিনি বিভিন্ন ধাপে নিজের সঙ্গীত প্রতিভার পরিচয় দিয়ে টপ টেন বা শীর্ষ ১০ জনের মধ্যে উঠে এসেছেন। এতদিন প্রতিযোগিতার শুটিং চলছিল মুম্বইয়ে। এবার ‘টপ ১০ প্রতিযোগী’ পর্বের শুটিং দুবাইয়ে হওয়ার কথা। আর সেখানেই জটের মুখে পড়েছিল অঙ্কিতা। 

Advertisement
‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে শানের সঙ্গে বাংলার প্রতিযোগী অঙ্কিতা প্রধান। ছবি: ইনস্টাগ্রাম

অঙ্কিতা নাবালিকা। একা দুবাই যেতে পারবে না বলে মাকে সঙ্গে নিয়ে যেতে চাইছিল। সেইমতো মায়ের জন্য পাসপোর্টের আবেদন জানায়। কিন্তু কোনও জটিলতার কারণে অঙ্কিতার মায়ের পাসপোর্ট আসেনি। তিনদিনের মধ্যে সেই পাসপোর্ট জমা দিতে না পারলে অঙ্কিতাকে বাদ পড়তে হতো।

‘ইন্ডিয়ান আইডল’-এর শীর্ষ ১০ জনের মধ্যে বাংলার একমাত্র প্রতিযোগী অঙ্কিতা প্রধান। ছবি: ইনস্টাগ্রাম

এই পরিস্থিতি তার পরিবার প্রয়োজনীয় সহায়তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে যোগাযোগ করে। বিষয়টি জানার পর হস্তক্ষেপ করেন অভিষেক নিজেই। ফলে শনিবার অঙ্কিতার মায়ের পাসপোর্টও এসে পৌঁছয়। এখন দু’জনই দুবাই যেতে প্রস্তুত। রাতারাতি সমস্যার যাবতীয় সমাধান করে দেওয়ায় অভিষেককে ধন্যবাদ জানিয়েছে অঙ্কিতা ও তার পরিবার। এর আগেও এভাবে নীরবে বহু মুশকিল আসান করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় যুক্ত হল আরও এক।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.