অর্ণব দাস, বারাকপুর: ফের চোর সন্দেহে গণপিটুনির সাক্ষী বাংলা। উত্তেজিত জনতার মারে প্রাণ গেল যুবকের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুরজ চৌধুরী। তাঁর বয়স ২৭ বছর। সোমবার রাতে নৈহাটির বাসিন্দা ওই যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এলাকারই কয়েকজন। রীতিমতো তুলে নিয়ে গিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সুরজ। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর যায় নৈহাটি থানায়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। রাতভর তল্লাশিতে গ্রেপ্তার করা হয়েছে ২০ জনকে। ঘটনাকে কেন্দ্র করে এখনও থমথমে এলাকা।
কিন্তু কেন গণপিটুনি? জানা গিয়েছে, ওই এলাকায় আবাসন তৈরির কাজ চলছিল। বেশ কিছুদিন ধরেই উধাও হয়ে যাচ্ছিল নির্মাণ সামগ্রী। স্থানীয়দের সন্দেহ যায় সুরজের দিকে। সেই কারণেই তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। কোনও প্রমাণ ছাড়াই বেধড়ক মারধর করা হয় তাঁকে। যার জেরে মৃত্যু হয় সুরজের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ক্ষোভে ফেটে পড়েছেন মৃত যুবকের পরিবারের সদস্যরা।
সর্বশেষ খবর
-
অতিবৃষ্টি ও ডিভিসির জলে বন্যার ভ্রুকুটি! খতিয়ে দেখতে সবং, আরামবাগ যাচ্ছেন মুখ্যমন্ত্রী
-
এবার আউটডোরেও আধার! ‘বিতর্কিত’ নিয়মে ডোমকল হাসপাতাল থেকে ফিরতে হচ্ছে রোগীদের
-
রাম মন্দিরের প্রসাদের নামে সাধারণ মিষ্টি বিক্রি! আমাজনকে ১ লক্ষ টাকা জরিমানা কেন্দ্রের
-
আশঙ্কার নাম আইপিএল! ‘নিজেকে বদলে ফেলো না’, টেস্টে সফল সুথারকে পরামর্শ প্রাক্তন ক্রিকেটারের
-
বালি মাফিয়ার সঙ্গে যোগ কীর্তি আজাদের? ভাইরাল অডিও নিয়ে সিআইডির দ্বারস্থ ঋতব্রত