দেব গোস্বামী, বোলপুর: স্ত্রী-সন্তানের কথা গোপন করে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন যুবক! প্রেমিকার কানে যেতেই ভয়ংকর কাণ্ড। ভরা রাস্তায় প্রেমিককে জুতোপেটা করলেন প্রেমিকা। আচমকা এই দৃশ্য দেখে হতবাক পথচলতিরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বোলপুরে।
জানা গিয়েছে, বেলঘরিয়ার বাসিন্দা ওই যুবক। স্ত্রী-সন্তান নিয়ে সংসার। তবে কাজের সূত্রে থাকতেন বোলপুরে। শ্রমিকের কাজের সূত্র ধরেই এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তাঁর। দিব্য চলছিল তাঁদের প্রেম। যুবকের স্ত্রী বোলপুরে যেতেই ঘটে বিপত্তি। দম্পতিকে একসঙ্গে দেখে ফেলেন প্রেমিকা। এরপরই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। শান্তিনিকেতনের পূর্বপল্লির রাস্তায় পায়ের জুতো খুলে প্রেমিককে বেধড়ক মারধর করে তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। যদিও ওই যুবক পুলিশ যাওয়ার আগেই ওই এলাকা থেকে উধাও হয়ে যান। ওই মহিলা জানিয়েছেন তিনি পুলিশে লিখিত অভিযোগ দায়ের করবেন। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও থানায় অভিযোগ দায়ের হয়নি। ‘গুণধর’ প্রেমিকের কোনও প্রতিক্রিয়াও মেলেনি। এদিকে প্রেমিকার দাবি, অভিযুক্তকে কঠোর শাস্তি দিতেই হবে।
সর্বশেষ খবর
-
১৫০ বছরের ইতিহাসে পারেননি কেউ, ছক্কার তাণ্ডবে টেস্টে বিশ্ব রেকর্ড পন্থের
-
আইটি সেলের প্রধান পদ থেকে ‘বাদ’, অমিত মালব্যকে নিয়ে বড় পরিকল্পনা বিজেপির?
-
‘সৌদিতে ভিক্ষা করবেন না’, মান বাঁচাতে দেশের হজযাত্রীদের কড়া বার্তা পাকিস্তানের
-
‘মোটা টাকার বিনিময়ে সোনাক্ষীকে বদনাম করে বিজেপি আইটি সেল’, বিস্ফোরক শত্রুঘ্ন!
-
বাহিনীর উপর নিয়ন্ত্রণ কায়েম তারেকের! হাসিনার ‘র্যাব’ বিলুপ্ত হয়ে আত্মপ্রকাশ ‘এসআরবি’র