সঞ্জিত ঘোষ, নদিয়া: প্রচণ্ড দাবদাহে নাজেহাল আমজনতা। গরমে অসুস্থ হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার (Nadia) কৃষ্ণনগর এলাকায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে আমজনতার মনে।
জানা গিয়েছে, মৃতের নাম পিন্টু মোল্লা। নদিয়ার ভালুকা গ্রাম পঞ্চায়েতের আনন্দবাস এলাকার বাসিন্দা তিনি। সোমবার ব্যক্তিগত কাজে কৃষ্ণনগর আদালতে গিয়েছিলেন তিনি। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, প্রবল গরমের কারণে আচমকাই অসুস্থ বোধ করেন ওই যুবক। প্রাথমিকভাবে তাঁকে জল দেওয়া হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। পিন্টু অচৈতন্য হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা ওই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, প্রবল গরমের কারণেই এই ঘটনা।
[আরও পড়ুন: বহির্বিশ্বে মিলল প্রাণের সন্ধান! জেমস ওয়েব টেলিস্কোপের তথ্যে চাঞ্চল্য]
প্রসঙ্গত, চলতি বছরে এপ্রিলেই গরমে নাজেহাল মানুষ। সোমবার ৬৪ বছরের রেকর্ড ভেঙেছে পারদ। তাপমাত্রা পৌঁছেছে ৪২ ডিগ্রিতে। বাড়ি থেকে বেরনো কার্যত দায় হয়ে দাঁড়িয়েছে। বাড়ি থেকে বেরলে একাধিক নিয়ম মানার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, এবছর গরমে মৃত্যু হয়েছে ২ জনের।
[আরও পড়ুন: ‘আমার মতো এত কাজ কেউ করেনি’, মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরই মুখ খুললেন সুজাপুরের বিধায়ক]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর