সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতায় এবার শ্লীলতাহানির শিকার থাইল্যান্ডের তরুণী। কাঠগড়ায় ফের অ্যাপ বাইক চালক। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে সল্টলেকের সুকান্তনগরে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ওই তরুণী আদতে থাইল্যান্ডের বাসিন্দা। তবে কর্মসূত্রে কয়েকবছর ধরে কলকাতার সুকান্তনগরে থাকেন তিনি। সূত্রের খবর, রবিবার রাত এগারোটা নাগাদ পিকনিক গার্ডেন থেকে অ্যাপ বাইক বুক করেন তরুণী। অ্যাপে ভাড়া দেখায় ৭২ টাকা। অভিযোগ, বাইকে ওঠার পর থেকেই তরুণীর সঙ্গে অশালীন আচরণ শুরু করেন চালক। কুপ্রস্তাব দেন। আপত্তি জানালেও কোনও লাভ হয়নি। বিভিন্নভাবে তরুণীকে উত্যক্ত করতে থাকেন চালক। এভাবেই গন্তব্যে পৌঁছন তরুণী।
নির্যাতিতা জানান, বাড়ি থেকে একটু দূরে নামেন তিনি। বাইক থেকে থেকে নেমে তিনি চালকের সঙ্গে কোনও কথা বলেননি। অ্যাপ অনুযায়ী ভাড়ার টাকা তিনি হেলমেটের মধ্যে রেখে বাড়ি ঢুকে যান। এর পর নাকি বাইকচালক তাঁর পিছু নিয়ে বাড়ি ঢুকে পড়েন। এর পরই বচসায় জড়ান তাঁরা। রাতেই নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানান তরুণী। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা।
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন