সাতসকালে ভয়ংকর কাণ্ড! দুর্গাপুরের অন্ডালের (Andal) শ্যামসুন্দরপুর কোলিয়ারি এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইসিএলের বহু পুরনো জলের ট্যাঙ্ক। আহত ইসিএলের দুই কর্মী। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। ইসিএল কর্মীদের অধিকাংশের অভিযোগ, কর্তৃপক্ষের চরম গাফিলতি ও দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবের কারণেই এই দুর্ঘটনা।
দুর্গাপুরের অন্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারি এলাকার ইসিএলের এই জলের ট্যাঙ্কটি প্রায় ৭০ বছরের পুরনো। বুধবার সকালে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ট্যাঙ্কটি। বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে যান। দেখেন, ভেঙে পড়েছে ট্যাঙ্কটি। জখম হয়েছেন ইসিএলের দুই কর্মী সঙ্গীতা দেবী এবং প্রভাবতী ভুঁইঞা। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দা ও ইসিএল কর্মীদের অধিকাংশের কথায়, “ইসিএল কর্তৃপক্ষের চরম গাফিলতির কারণেই এই দুর্ঘটনা। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ হয়নি ট্যাঙ্কটির।” ইসিএল কর্মী প্রবীর চক্রবর্তী বলেন, “মৃত্যুর ঘটনাও ঘটতে পারত। সৌভাগ্যবশত দু’জন আহত হয়েছেন। আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি।”
আরও পড়ুন:
জলের ট্যাঙ্কটি নিয়ে সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিনের। কারণ একটাই, মেরামত হয় না। শ্রমিক সংগঠনগুলির কথায়, কোলিয়ারি এলাকায় বহু পুরনো নির্মাণের দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। শ্রমিকরা বরাবরই ঝুঁকির মুখে। তাঁদের দাবি, অবিলম্বে সমস্ত পুরনো কাঠামো রক্ষণাবেক্ষণ করতে হবে।
সর্বশেষ খবর
-
কৃষ্ণনগরের বুড়িমার প্রণামী-গয়নাগাটি ‘আত্মসাৎ’, কাঠগড়ায় ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
-
‘জেন জি-জেন আলফা শব্দগুলো ভারতীয় সংস্কৃতি নয়’, ‘লক্ষ্মণ’ সুনীলের মন্তব্যে কটাক্ষের ঝড়
-
এবার বিশ্বভারতীতেও ‘ককরোচ’দের তাণ্ডব! দুর্নীতির পোস্টরে ছেয়ে গেল ক্যাম্পাস চত্বর
-
স্বাধীনতা দিবস স্পেশাল ডিপিতে দেশাত্মবোধের ছোঁয়া চাই? এআইকে এই ৫ প্রম্পট দিলেই কেল্লাফতে!
-
৯ ঘণ্টা লোডশেডিং, রাত ৮টায় বন্ধ দোকান-বাজার, আলোর খোঁজে ভারতের দ্বারস্থ অন্ধকার বাংলাদেশ!