কল্যাণ চন্দ, মুর্শিদাবাদ: বাংলায় ফের ভোট পরবর্তী হিংসা। রাতের অন্ধকারে মুর্শিদাবাদে শুটআউট(Murshidabad Shootout)। বাইক দাঁড় করিয়ে খুব কাছ থেকে তৃণমূল কর্মীকে একের পর এক গুলি করা হয় বলেই অভিযোগ। দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা তৃণমূল কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে হরিহরপাড়ার গজনীপুরে ব্যাপক চাঞ্চল্য।
নিহত সনাতন ঘোষ, এলাকার সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। পেশায় দুগ্ধ ব্যবসায়ী। রবিবার রাত বারোটা নাগাদ সনাতন ঘোষ-সহ আরও দুই দুগ্ধ ব্যবসায়ী গজনীপুর থেকে পাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, গজনীপুর ও শ্রীপুরের মধ্যবর্তী মাঠ এলাকায় কয়েকজন দুষ্কৃতী তাঁদের মোটরবাইক দাঁড় করায়। খুব কাছ থেকে সনাতনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। তাঁর দেহে একাধিক গুলি লাগে। গুলির আওয়াজ ও চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান। ততক্ষণে অবশ্য পালিয়ে যায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সনাতনকে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
[আরও পড়ুন: খাস কলকাতায় কেরামতি দস্যু দলের! ফিল্মি কায়দায় ফাঁদে পড়ে সর্বস্ব খোয়ালেন বিহারের ব্যবসায়ী]
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে শেষরক্ষা হয়নি। ওই হাসপাতালেই প্রাণ হারান সনাতন। এই ঘটনার নেপথ্যে বিজেপির যোগসাজশ রয়েছে বলেই অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। জমি সংক্রান্ত গণ্ডগোলেও সনাতন খুন হয়ে থাকতে পারেন বলেও অনুমান একাংশের। হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
[আরও পড়ুন: এক্স রে করাতে গিয়ে ‘ধর্ষণ’, বধূর অভিযোগে শ্রীঘরে নার্সিংহোম কর্মী]
সর্বশেষ খবর
-
খাটিয়ায় রোগী নিয়ে খাল পারাপার! প্রতিকূলতা-সংগ্রামই যেন জীবনের অঙ্গ দুবরাজপুরের ‘সেতুহীন’ গ্রামে
-
এবার বাংলাতে রামোজি ফিল্ম সিটি! আয়োজন করা হবে দুর্গাপুজোরও, ব্যাপারটা কী?
-
অভিভাবকরা মাছ ধরলেও পাতে পড়ে না! শিক্ষক দিবসে স্কুলের ইলিশ উৎসবে সেই পড়ুয়ারাই আনন্দে মাতোয়ারা
-
গ্যালারি থেকে ভেসে এল গাঁজার গন্ধ! বিরক্ত হয়ে খেলা থামালেন তারকা, তারপর?
-
নেপাল বিপর্যয়ে উত্তরেও শঙ্কা! মঙ্গলেই উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, পাহাড়েও সফর