দেবব্রত মণ্ডল, বারুইপুর: মাকড়ি নদীর পাড়ে মিলল পায়ের ছাপ। ফের গভীর জঙ্গলে ফিরল বাঘ। গত কয়েকদিনে ৩ বার জঙ্গলে গিয়েও লোকালয়ে ফিরেছে দক্ষিণরায়। ফলে আবার ফিরবে না তো? এই আতঙ্ক তাড়া করছে মৈপীঠবাসীকে।
৬ জানুয়ারি প্রথমবার বাঘের পায়ের ছাপ মিলেছিল দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠ এলাকায়। বাঘবন্দি করতে ময়দানে নামে বনদপ্তরের কর্মীরা। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। দিনদুয়েক পর নদীর পাড়ে মেলে বাঘের পায়ের ছাপ। এরপরই স্বস্তি পেয়েছিলেন মৈপীঠবাসীরা। কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। রাত পেরতে না পেরতে ফের লোকালয় সংলগ্ন ম্য়ানগ্রোভে মেলে বাঘের পায়ের ছাপ। সেবারও ফিরে গিয়েছিল হলুদ ডোরাকাটা। পরবর্তীতে গতকাল অর্থাৎ সোমবার রাতে ফের লোকালয়ের পাশের জঙ্গলে ফিরে আসে দক্ষিণরায়। স্থানীয়রা বাঘটির উপস্থিতি টের পেয়েছেন বলে দাবি করেন। জানান, গ্রামের একটি মৃত গরুকে জঙ্গলে ফেলা হয়েছিল। সেটি নাকি টেনে নিয়ে যায় বাঘ। রাতেই খবর দেওয়া হয় বনদপ্তরে। তৎক্ষণাৎ পদক্ষেপ করেন কর্মীরা।
মঙ্গলবার সকালে মৈপীঠের ওই এলাকায় পৌঁছেছেন বনদপ্তরের ৪৫ জন আধিকারিক। তাঁদের কাছে ছিল বিশেষ ক্যামেরা। সকালেই জাল দিয়ে ঘেরা হয় জঙ্গল। লোকালয় সংলগ্ন যে ম্যানগ্রোভে ঘুরে বেড়াচ্ছে বাঘ, সেখানে পাতা হয় খাঁচা। মঙ্গলবার গভীররাতে মাকড়ি নদীর পাড়ে মিলেছে পায়ের ছাপ। ফলে মনে করা হচ্ছে আজমলমারি জঙ্গলে ফিরে গিয়েছে দক্ষিণরায়। তবে আতঙ্ক পিছু ছাড়ছে না স্থানীয়রা।
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা