প্রতিবেশী বোন বাড়ি ছাড়া হয়েছে কয়েকদিন আগে। তাকে নাকি পালাতে সাহায্য করেছে কিশোরী। সেই আক্রোশে মাধ্যমিক পরীক্ষার্থী ওই কিশোরীকে লক্ষ্য করে গুলি চালাল প্রতিবেশী কাকা। রবিবার রাতে উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইসলামপুর থানার গোবিন্দপুর পঞ্চায়েতের নন্দ লাড়ুখুয়া এলাকায় নৃশংস ঘটনাটি ঘটে।
রবিবার সকালে স্থানীয় লাল মিঞার মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। সন্দেহ নিহত নাবালিকা তার মেয়েকে পালাতে সাহায্য করেছিল। সেই আক্রোশেই সম্ভবত লাল মিঞা ওই নাবালিকাকে লক্ষ্য করে গুলি চালায়। কিশোরীর বুকে গুলি চালিয়ে খুন করে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
আরও পড়ুন:
জানা গিয়েছে মৃত কিশোরীর নাম সানজুরা বেগম। বছর ষোলোর ওই কিশোরীর আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে স্থানীয় লাল মিঞার মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। সন্দেহ নিহত নাবালিকা তার মেয়েকে পালাতে সাহায্য করেছিল। সেই আক্রোশেই সম্ভবত লাল মিঞা ওই নাবালিকাকে লক্ষ্য করে গুলি চালায়। কিশোরীর বুকে গুলি চালিয়ে খুন করে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
গুলিবিদ্ধ কিশোরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, এই ঘটনার পর থেকে এলাকাছাড়া অভিযুক্ত লাল মিঞা। তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। ইসলামপুরের পুলিশ সুপার রাকেশকুমার সিং বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।” এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়ন করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইংল্যান্ডকে বিশ্বজয়ী করেছিল ‘ভূতের গোল’! ব্রিটিশদের একমাত্র বিশ্বকাপ জয় ঘিরে আজও বিতর্ক
-
বাড়ির বাগানে সাপের উপদ্রব? এই ছোট্ট ভুলগুলি শুধরে নিলেই সমস্যার সমাধান!
-
সভাপতি পদে দায়িত্ব নিয়েই মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা ‘রাজনীতি’ নিয়েও
-
আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক
-
‘ওয়াকা ওয়াকা’র নস্ট্যালজিয়া উসকে ফিরছে শাকিরা ম্যাজিক, কোন গানে ‘ফিফা’র মঞ্চ মাতাবেন নোরা?