Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Nadia

খামারে ঢুকে ভেড়াকে ‘ধর্ষণ’ যুবকের! সিসিটিভি ফুটেজে রক্তারক্তি কাণ্ড দেখে থ মালিক

অভিযুক্ত এলেম মোল্লার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১৮:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১৮:৪২

options
link
খামারে ঢুকে ভেড়াকে ‘ধর্ষণ’ যুবকের! সিসিটিভি ফুটেজে রক্তারক্তি কাণ্ড দেখে থ মালিক zoom
ভেড়াকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে।
Advertisement

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ! সিসিটিভি ফুটেজে অত্যাচারের ছবি ধরা পড়তেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে ভেড়ার মালিক। শুরু হয়েছে তদন্ত। তারমাঝে অন্য একটি মামলাতে অভিযুক্ত এলেম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদিয়ার হাঁটরার বাসিন্দা রিঙ্কা মহলদারের এলাকায় একটি গবাদি পশুর খামার রয়েছে। খামারটি একটি ইঁটভাটার পাশে। অভিযোগ, সোমবার সন্ধ্যায় খামারে গিয়ে একটি ভেড়াকে অসুস্থ অবস্থায় দেখতে পান মহিলা। খতিয়ে দেখতে নজরে পড়ে, ভেড়াটির মলদ্বার থেকে রক্তপাত হচ্ছে। বিষয়টি দেখে তাঁর সন্দেহ হয়। এরপর খামারে নিরাপত্তার জন্য লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তিনি। অভিযোগ, ফুটেজে দেখা যায় অভিযুক্ত এলেম মোল্লাকে খামারে ঢুকছে। ওই যুবক একটি ভেড়াকে ধর্ষণ করে বলে অভিযোগ। ফুটেজ-সহ অভিযুক্তের বিরুদ্ধে চাপড়া থানায় লিখিত অভিযোগ করেন খামারের মালিক রিঙ্কা।

Advertisement

অভিযোগ পাওয়ার পরই ঘটনাটির তদন্ত শুরু করে চাপড়া থানার পুলিশ। পাশাপাশি সিসিটিভি ফুটেজ-সহ অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত এলেম মোল্লার বিরুদ্ধে এর আগে ডাকাতির চেষ্টায় জড়িত থাকার অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ধৃতকে আদালতে পাঠানো হয়েছে। ভেড়াকে ধর্ষণের ঘটনাটি প্রকাশ্যে আসার পর পশুপ্রেমী সংগঠনের সদস্যদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.