শান্তনু কর, জলপাইগুড়ি: স্কুলছাত্রীর ব্যাগে প্রেগন্যান্সি কিট! সন্দেহ হতেই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন পরিবারের লোকজন। আর তাতেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। জানায়, স্কুল থেকে ফেরার পথে তাকে ধর্ষণ করেছে এক টোটোচালক। জলপাইগুড়ি সদর ব্লক এলাকার ঘটনায় জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনা জানাজানি হতেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত টোটোচালক। অভিযুক্তর খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
ছাত্রীর ঠাকুমা জানান, অভিযুক্ত টোটোচালক তাদের এলাকারই বাসিন্দা। মাঝেমধ্যেই নাতনিকে স্কুলে নিয়ে যাওয়াত করত। শনিবার ওই ছাত্রীর স্কুলের ব্যাগে প্রেগনেন্সি কিট পাওয়া যায়। জিজ্ঞসাবাদে নাতনি জানায়, সপ্তাহদুয়েক আগে ওই টোটোচালক নাতনিকে তিস্তা বাঁধ এলাকায় পার্কে নিয়ে যায়। চকোলেট খাওয়ায়। যেহেতু পরিচিত সে কারণে সন্দেহ হয়নি। চকোলেট খাওয়ার পরে অজ্ঞান হয়ে যায়। সেই সুযোগে ধর্ষণ করে বলে অভিযোগ। কিশোরীর দাবি, কাউকে একথা বললে প্রাণনাশের হুমকি দেয়। অন্তঃসত্ত্বা হয়েছে কিনা তা জানার জন্য প্রেগন্যান্সি টেস্ট কিট বাড়িতে পাঠায় অভিযুক্ত।
ওই কিটই কিশোরীর পরিবারের লোকজন দেখে ফেলেন। সামনে আসাতেই পুরো ঘটনা সামনে আসে। রাতে মহিলা থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত পলাতক। ওই টোটোচালকের খোঁজ চলছে বলে মহিলা থানার আইসি ডিকি লামা ভুটিয়া জানিয়েছেন।
সর্বশেষ খবর
-
দেশপ্রিয় পার্কে মণ্ডপ ‘ভাঙচুর’, প্রশ্নের মুখে পুজোর ভবিষ্যৎ! কী জানালেন রাসবিহারীর বিধায়ক?
-
‘সন্তান প্রসব করেই চলেছ’, দিদিকে নিয়ে ‘সাইয়ারা’ আহানের রসিকতা, হাসির রোল নেটভুবনে
-
নেই নিয়ন্ত্রণ, উড়েছে বিমান! নেশাগ্রস্ত পাইলটের পর এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় বিস্ফোরক তথ্য
-
স্বাধীনতা দিবসের স্পেশাল প্ল্যান ভেস্তে দিতে পারে তুমুল বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?
-
ঘুরপথে আরএসএসের কার্যকলাপে নিষেধাজ্ঞার চেষ্টা! নয়া বিলে সম্মতি কর্নাটকের কংগ্রেসি মন্ত্রিসভায়