Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Balurghat

রাতবিরেতে দুষ্টু মেসেজ! বালুরঘাটের শিক্ষককে নাক খত

সোশাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে বালুরঘাটে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন'।

রাজা দাস
রাজা দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:৫০

link
রাজা দাস
রাজা দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:৫০

options
link
রাতবিরেতে দুষ্টু মেসেজ! বালুরঘাটের শিক্ষককে নাক খত zoom
একাদশ শ্রেণির ছাত্রীর মোবাইলে অশালীন মেসেজ শিক্ষকের। ছবি: সংগৃহীত
Advertisement

স্কুলের একাদশ শ্রেণির ছাত্রীর মোবাইলে অশালীন মেসেজ শিক্ষকের। বিষয়টি জানাজানি হতেই ওই শিক্ষককে ক্লাসরুমে আটকে ক্ষোভ অন্য পড়ুয়াদের। বাধ্য হয়ে নাকে খত দিয়ে ক্ষমা চান ওই শিক্ষক। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে আবার চড় মারতেও দেখা যায় ছাত্রীকে। সোশাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে বালুরঘাটে। বালুরঘাট (Balurghat) শহরের নামকরা একটি উচ্চ বিদ্যালয়ের ঘটনা এটি। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন’।

ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসের ঘটনা এটি। অভিযুক্ত শিক্ষকের নাম অনুপম মুখোপাধ্যায়। ওই শিক্ষক নিজের ক্লাসের ওই ছাত্রীর হোয়াটসঅ্যাপে অশালীন মেসেজ পাঠিয়েছিলেন। পরদিন স্কুলে এসেই ওই ছাত্রী তা সহপাঠীদের জানিয়ে দেয়। এরপর শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করতেই ঘর বন্ধ করে দেয় সকল ছাত্রী। তারা ওই শিক্ষককে ক্ষমা চাইতে বাধ্য করে। ক্লাসেই হাঁটু মুড়ে মাথা নত করে মেঝেতে নাক খত দেন শিক্ষক। সেখানেই শিক্ষককে চড় মারেন ওই ছাত্রী। পুরো বিষয়টি মোবাইলবন্দি করে রেখেছিল পড়ুয়ারা। যা পরে সোশাল মিডিয়ার ছড়িয়ে পড়ে।

Advertisement

এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক সৃজিত সাহা বলেন, এমন একটি ভিডিও আমারও নজরে এসেছে। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এটি হয়েছে, তা জানতে হবে। এই মুহূর্তে একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলছে। ফলে এখন ওই ঘটনার বিষয়ে কিছু বলতে পারব না। তবে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। সেই কমিটি বিষয়টি দেখছে। সেখান থেকে রিপোর্ট এলেই সবকিছু পরিষ্কার হবে। রিপোর্ট অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। যদিও, অভিযুক্ত ওই শিক্ষকের মোবাইল বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে স্কুল পরিচালন সমিতির সভাপতি সুভাষ চাকি জানান, বিষয়টির সত্যতা জানা নেই। এনিয়ে স্কুল কর্তৃপক্ষর সঙ্গে কথা বলব। আইন আইনের মতো কাজ করবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.