ভিনধর্মী যুবকের সঙ্গে প্রেম! নাবালিকার ‘আত্মহত্যা’য় রণক্ষেত্র হয়ে উঠল বনগাঁর গোপীনাথপুর এলাকা। প্রতিবাদ মিছিল থেকে হামলা, পালটা হামলা, ভাঙচুর চলল একাধিক বাড়িতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উর্দিধারীদের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। তাতে জখম হয়েছেন ৭ পুলিশকর্মী। গোটা ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
দিনকয়েক আগে গোপালনগর থানা এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীর দেহ উদ্ধার হয়। এরপরই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ওঠে ভিনধর্মের এক যুবকের বিরুদ্ধে গ্রেপ্তার করে পুলিশ। মৃতার পরিবারের অভিযোগ, ওই ভিনধর্মের যুবক নাবালিকাকে প্রেমের জালে ফাঁসিয়েছিল। নাবালিকা তা থেকে বেরিয়ে আসতে চাইলে তাকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে যুবক আত্মহত্যা করতে বাধ্য করে। এর পরই গোপালনগর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। এই ঘটনায় ওই যুবকের গ্রেপ্তারির পর থেকেই লাভ জেহাদের অভিযোগ তুলে সরব হয় এলাকার একাধিক হিন্দু সংগঠন। বৃহস্পতিবার সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে বনগাঁ মহকুমার গোপীনাথপুর এলাকায় নাবালিকার স্মরণসভার ডাক দেওয়া হয়েছিল। সেইমতো এ দিন সকালে এলাকায় একটি মিছিল হয়।
আরও পড়ুন:
অভিযোগ, মিছিল চলাকালীন কয়েকশো লোক লাঠিসোঁটা নিয়ে তিনটি বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। পাশাপাশি আরও তিনটি দোকানও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাধা দিতে গেলে পুলিশের উপরও হামলা চালায় উন্মত্ত জনতা। তাতে দুই আধিকারিক-সহ মোট সাত জন পুলিশকর্মী জখম হয়েছেন। পুলিশের উপর আক্রমণ ও বাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। এলাকায় উত্তেজনা রয়েছে। টহলদারি চালাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার বলেন, “লাভ জিহাদের প্রতিবাদে অনেক হিন্দু আজ একত্রিত হয়েছিল বলে শুনেছি। এভাবে হিন্দু মেয়েদের প্রেমের জলে ফাঁসানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। আইন নিজেদের হাতে তুলে নেওয়া যাবে না। পুলিশকে বলতে হবে। আইনের মাধ্যমেই সব কিছু করতে হবে। পুলিশকর্মী জখম হওয়ার ঘটনাও অন্যায়।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কাদামাটির নিচ থেকে উদ্ধার আরও দেহ, ওয়ানড় ভূমিধসে মৃত বেড়ে ৭, নিখোঁজ আরও এক কর্মী
-
বিতর্ক ভুলে মেসিদের নজরে সুইজারল্যান্ড! ‘পাপের শহরে’ আকাশছোঁয়া আর্জেন্টিনা ম্যাচের টিকিট
-
অলিম্পিকে যোগ্যতা অর্জনের নিয়ম ঘোষণা দু’বছর আগেই, জাতীয় ক্রীড়া সংস্থাদের নির্দেশ ক্রীড়ামন্ত্রকের
-
আর ওয়াই প্লাস নয়, কমল অধীর চৌধুরীর নিরাপত্তা, নেপথ্যে কোন রাজনৈতিক সমীকরণ?
-
রাম মন্দিরে চুরি প্রকাশ্যে আনা হিন্দু ধর্মের বিরুদ্ধে আক্রমণ নয়, পবিত্র তীর্থের মর্যাদারক্ষার প্রয়াস