বাঁকুড়ায় পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু (Bankura Migrant Labour)। ঘরের মেঝেয় ঢাকা দেওয়া অবস্থায় উদ্ধার দেহ। মাথায় মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে যুবককে। খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, মৃতের নাম সন্দীপ মুদি। তাঁর বয়স ২৬ বছর। ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন ওই যুবক। দিন কয়েক আগেই খাতড়া ব্লকের দহলা অঞ্চলের বীরখাম গ্রামে নিজের বাড়িতে ফিরেছিলেন তিনি। শনিবার বাড়িতে একাই ছিলেন সন্দীপ। তাঁর বাবা-মা আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। রবিবার সকাল থেকে ছেলের সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁরা। বিকেলে প্রতিবেশীদের ফোন করে খোঁজ নিতে বলেন। প্রতিবেশীরা বাড়িতে গিয়ে একাধিকবার ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি।
আরও পড়ুন:
এরপর মই দিয়ে ছাদে উঠে সিঁড়ি দিয়ে নীচে নেমে ঘরের ভিতরে উঁকি দিতেই চক্ষু চড়কগাছ! ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে সন্দীপ। তা আবার ঢাকা দেওয়া অবস্থায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় খাতড়া থানার পুলিশ। সন্দীপকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে খাতড়া থানার পুলিশ। নেপথ্যে কে বা কারা, কেউ কী খুনের উদ্দেশ্যে ঘরের ভিতরে ঢুকেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
১২ বছরে একবার ফোটে বিরল এই ফুল, পুজোর ছুটি কাটান দক্ষিণ ভারতের বেগুনি গালিচায়
-
চৈতন্যভূমে দেবী দুর্গাই দ্বিভুজা ‘মা অভয়া’! বাহন গোসাপ, সঙ্গী বালকরূপী মহাদেব
-
মুখ্যমন্ত্রীর হেলিপ্যাডে ‘আর্মি’ লেখা গাড়ি নিয়ে ঢুকে পড়লেন তৃণমূল নেতার ছেলে! তুমুল উত্তেজনা উত্তরকন্যায়
-
‘অ্যানিম্যাল’ রণবীরকে রাম হিসেবে মেনে নেব না! কেন আপত্তি তুললেন রামানন্দ সাগরের নাতি?
-
এবার বিগ ব্যাশে লিগেও আইপিএলের ফ্র্যাঞ্চাইজি! যুগান্তকারী সিদ্ধান্তের পথে ক্রিকেট অস্ট্রেলিয়া