বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিকার স্বামীকে ধারালো অস্ত্রের কোপ মেরে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জ থানার গেদে মোড় সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
মৃতের নাম প্রদীপ দুর্লভ (৩৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়ন্ত পালের সঙ্গে প্রদীপের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ। সেই সম্পর্কের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ১০টা নাগাদ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়াদাওয়া সারেন প্রদীপ। এরপর তিনি জয়ন্ত পালের বাড়িতে যান। স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে জয়ন্তকে বোঝানোর চেষ্টা করেন প্রদীপ। এই নিয়ে দুই জনের মধ্যে তর্কাতর্কিও হয়। অভিযোগ, সেই সময় জয়ন্ত ধারালো অস্ত্র দিয়ে প্রদীপকে কোপ মারেন। আক্রান্ত অবস্থায় প্রদীপ পালানোর চেষ্টা করলে চিৎকার-চেঁচামেচি শুনে পাড়ার এক যুবক ঘটনাস্থলে ছুটে আসেন। জয়ন্তকে বাধা দিতে গেলে তাঁর শরীরেও ধারালো অস্ত্রের আঘাত লাগে। এরপর প্রদীপের গলায় আরও একটি কোপ মারেন জয়ন্ত। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত।
আরও পড়ুন:
চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে ২ যুবককে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা প্রদীপ দুর্লভকে মৃত বলে ঘোষণা করেন। জখম যুবককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত জয়ন্ত পাল পলাতক। ইতিমধ্যেই জয়ন্তর মাকে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ আটক করেছে। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের