Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
App

লক্ষ্য নারী সুরক্ষা নিশ্চিত করা, বিশেষ অ্যাপ তৈরি করে তাক লাগাল বোলপুরের নাবালক

কী বলছে ওই নাবালক?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৫, ২২:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৫, ২২:৪২

options
link
লক্ষ্য নারী সুরক্ষা নিশ্চিত করা, বিশেষ অ্যাপ তৈরি করে তাক লাগাল বোলপুরের নাবালক zoom
Advertisement

দেব গোস্বামী, বোলপুর: ছোট বোনের সুরক্ষার কথা মাথায় রেখেই মাত্র ১১ বছর বয়সে ‘হিউম্যান ম্যানেজমেন্ট রেসকিউ সিস্টেম’ বা আরএল সিস্টেম বানিয়ে তাক লাগিয়ে দিল লাভপুরের খুদে পড়ুয়া অনুরাগ মজুমদার। কলকাতার বিখ্যাত নিউরোসায়েন্টিস্টের থেকে এর জন্য আগে পুরস্কারও পেয়েছিল সে। এবার স্বীকৃতি মিলল এশিয়াটিক সোসাইটির বিশেষ কর্মশালার সুযোগের মাধ্যমেই।

গত শুক্রবার, লাভপুর ব্লক প্রশাসনের তরফে সম্মানা জানানো হয় অনুরাগকে। এদিন অনুরাগের হাতেই এই কর্মশালার উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক তথা জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, বিডিও শিশুতোষ প্রামাণিক, পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা খাতুন প্রমুখ। অনুরাগ মজুমদারের কথায়, “বড় হয়ে আমি বিজ্ঞানী হতে চাই। ভবিষ্যতে মহিলাদের সুরক্ষা দিতেই নানা ভাবনা চিন্তা রয়েছে। আমার মোবাইল অ্যাপের মাধ্যমেও জরুরিকালীন অবস্থায় সুরক্ষা পেতে পারেন সকলেই। আমার পাশে।

Advertisement

অনুরাগ মজুমদারের কথায়, “বড় হয়ে আমি বিজ্ঞানী হতে চাই। ভবিষ্যতে মহিলাদের সুরক্ষা দিতেই নানা ভাবনা চিন্তা রয়েছে। আমার মোবাইল অ্যাপের মাধ্যমেও জরুরিকালীন অবস্থায় সুরক্ষা পেতে পারেন সকলেই। আমার পাশে দাঁড়িয়েছেন লাভপুরে পশ্চিম কাদিপুর জুনিয়র হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাড়াও লাভপুরের বিধায়ক এবং ব্লক প্রশাসন।” বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, “অনুরাগের সাফল্য গর্বিত। তাঁর পরিবারের পাশে থেকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.