জামুড়িয়ার প্রাক্তন বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিংয়ের কার্যালয়ে পুলিশি হানা। পাণ্ডবেশ্বরের বহুলার কার্যালয়ে তল্লাশি। উদ্ধার ৮০ রাউন্ড কার্তুজ। বিপুল পরিমাণ কার্তুজ কেন, কোন উদ্দেশ্যে রাখা হয়েছিল তা নিয়ে চাঞ্চল্য। এ ছাড়াও পাওয়া গিয়েছে ইসিএলের বেশ কিছু গোপন নথি। যা সেখানে থাকার কথা নয়। বাবা-ছেলে দু’জনই পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
মন্ত্রী তাঁরা বানান বলেও বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রেমপাল। নির্বাচনের প্রচারের সময় খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হরেরামকে তাঁর ছেলের বিষয়ে সতর্ক করেছিলেন। ছোট বিষয় বলে ব্যাপারটি এড়িয়ে গিয়েছিলেন হরেরাম। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল।
আরও পড়ুন:
জামুড়িয়ার প্রাক্তন বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। এলাকায় তাঁর প্রভাব ছিল। লালবাতি জ্বালিয়ে, হুটার বাজিয়ে ঘুরে বেড়াতেন। আচরণের জন্য একাধিকবার সংবাদপত্রের শিরোনামে এসেছেন। মন্ত্রী তাঁরা বানান বলেও বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রেমপাল। নির্বাচনের প্রচারের সময় খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হরেরামকে তাঁর ছেলের বিষয়ে সতর্ক করেছিলেন। ছোট বিষয় বলে ব্যাপারটি এড়িয়ে গিয়েছিলেন হরেরাম। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল।
এবার তাঁর বহুলার কার্যালয়ে তল্লাশি চালাল পুলিশ। উদ্ধার হল বিপুল কার্তুজ ও ইসিএলের নথি। এই নথি কেন প্রেমপালের কাছে রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। পলাতক পিতা-পুত্রের বিরুদ্ধে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত