শাহজাদ হোসেন, ফরাক্কা: ফের খোলা তারে বিপত্তি! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের সুতি থানা এলাকার এই ঘটনায় কাঠগড়ায় বিদ্যুৎ দপ্তর। স্থানীয়দের অভিযোগ, দপ্তরের কর্মীদের অসাবধানতার জেরেই এই দুর্ঘটনা।
মৃতের নাম অন্তু সিংহ। বয়স ৮ বছর। বাড়ি সুতি থানার ধলারামচন্দ্রপুরে। স্থানীয় সূত্রে খবর, এলাকায় বিদ্যুতের তারে কভার লাগানোর কাজ চলছিল। কাজ চলাকালীন বিদ্যুতের পোলের আর্থিং সংযোগ বিচ্ছিন্ন ছিল। সেই তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই শিশুটির। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর হাসপাতালে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের গাছাড়া মনোভাবের জন্যই এই ঘটনা ঘটেছে। কর্মীদের অবহেলার জন্য সন্তানহারা হল এক মা-বাবা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। যদিও বিদ্যুৎ দপ্তরের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
সর্বশেষ খবর
-
বিদেশি বিনিয়োগের নয়া ঠিকানা মোদির ভারত, এক বছরে দেশে লগ্নি বাড়ল ৪৪ শতাংশ
-
বারাসত হাসপাতালে হঠাৎ পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, ২৪ ঘণ্টার মধ্যে শোকজের নির্দেশ ওয়ার্ড মাস্টার সহ বেশ কয়েকজনকে!
-
শিবের মাসে হাতে কাচের সবুজ চুড়ি শুধুই ফ্যাশন? জেনে নিন কী সুফল মেলে
-
দেশভাগের ইতিহাসে বদল, বাদ হিটলার! এনসিইআরটি-র পাঠ্যবইয়ে ঢুকল সাভারকরের স্বরাজের দাবি
-
ডবল ইঞ্জিনে বদলাচ্ছে বাংলা! জনতার দরবারে কাজের খতিয়ান দিতে শ্বেতপত্র সরকারের