জেলবন্দি জাহাঙ্গির। ফলতার ‘পুষ্পা’কে ছাড়াতে স্ত্রীর নেতৃত্বে থানায় হামলার পরিকল্পনা! ফলতার শতল কলসায় এলাকায় লাগাতার বিক্ষোভ চলে। এরপরই জাহাঙ্গিরের অনুগামীরা ফলতা থানার দিকে এগোতে থাকে। থানা থেকে জাহাঙ্গিরকে (Jahangir Khan) অপহরণ করতেই হামলার ছক কষা হয়েছিল বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় নেতৃত্বে ছিলেন জাহাঙ্গির স্ত্রী। এই হামলাকাণ্ডে জাহাঙ্গিরের স্ত্রীর নামে এফআইআর দায়ের করেছে পুলিশ। জাহাঙ্গিরকে ছাড়ানোর জন্য থানায় হামলাকাণ্ডে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই।
পুলিশ সূত্রে দাবি, সোমবার থেকেই জাহাঙ্গিরের স্ত্রী লোক জড়ো করছিলেন। মঙ্গলবার তারা প্রথমে ফলতায় পথ অবরোধ শুরু করে। তারপরে জাহাঙ্গিরের বাড়ির সামনে থেকে এগোতে শুরু করে ফলতা থানার দিকে। পুলিশ সূত্রে দাবি, তাদের কাছে খবর ছিল, এই ভিড় জাহাঙ্গির খানকে ছিনিয়ে নিতে এবং থানায় তাণ্ডব চালাতে পারে। এই প্রেক্ষাপটে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী অ্যাকশন শুরু করে। জাহাঙ্গিরের (Jahangir Khan) অনুগামীদের লাঠি উঁচিয়ে তাড়া করে। চলে লাঠিচার্জও। তাড়া করতেই পালিয়ে যায় বিক্ষোভকারীরা। পালানোর পথ না পেয়ে পুকুরে ঝাঁপ দেন অনেকে। সেই ঘটনার দু’টি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে গতকালই। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।
আরও পড়ুন:
৮ জুন নেপাল সীমান্ত থেকে পুলিশের জালে ওঠে ফলতার ‘পুষ্পা’। তারপর থেকে তাঁকে নিয়েই এলাকায় পুনর্নির্মাণ করছে পুলিশ। ফলতায় (Falta) কখনও তাঁকে দেখা গেছে হাতজোড় করে ক্ষমা চাইতে, কখনও রাস্তায় কান ধরতে। এবার তাঁকে ছাড়ানোর জন্য় থানায় হামলা চালাতে গিয়ে, পালানোর পথ পেল না পুষ্পা বাহিনী। সূত্রের খবর, তদন্তে নেমে জাহাঙ্গিরের স্ত্রীর নামেও একাধিক অভিযোগ উঠে এসেছে পুলিশের হাতে। তবে কি জাহাঙ্গিরের স্ত্রীর গ্রেপ্তারিও সময়ের অপেক্ষা মাত্র?
সর্বশেষ খবর
-
তোলাবাজির আঁতুড় ঘর! ডোমজুড়ে তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের পর আগুন লাগাল ‘উন্মত্ত’ জনতা
-
কাকে বিশ্বাস করবেন মমতা! প্রদীপের পর এবার সাংগঠনিক পদে ইস্তফা রবীন্দ্রনাথের
-
হকার উচ্ছেদে স্থগিতাদেশ, রেলকে জানাতে হবে বিকল্প জায়গা, বড় নির্দেশ হাই কোর্টের
-
বিশ্বকাপ ফুটবলে বুঁদ বিশ্ব! রাত জেগে খেলা দেখেও সুস্থ থাকুন স্রেফ এই টিপসেই
-
যোগ্য হয়েও তৃণমূল জমানায় বঞ্চিত! মুখ্যমন্ত্রী শুভেন্দুর দ্বারস্থ সঙ্গীতশিল্পীরা, মধ্যস্থতায় রুদ্রনীল