রাজ্যে বিজেপি সরকার আসতেই বাংলায় শুরু হয়েছে আয়ুষ্মান কার্ডের পরিষেবা। শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও এই কার্ডে চিকিৎসার সুবিধা পাচ্ছেন মানুষ। জলপাইগুড়িতেও আয়ুষ্মানের কার্ডের পরিষেবা শুরু হয়েছে। সেখানকার বেসরকারি হাসপাতালেও মিলছে পরিষেবা। এবার আয়ুষ্মান কার্ডে ব্যয়বহুল অপারেশন নিখরচায় করাতে পেরে চিন্তামুক্ত ডুয়ার্সের কৃষক পরিবার। সম্প্রতি কুয়োর পাড়ে পড়ে গিয়ে কোমড়ের হাড় ভেঙে যায় ডুয়ার্সের ধূপগুড়ির বাসিন্দা এক বৃদ্ধর। কয়েক জনের পরামর্শ শুনে বৃদ্ধ অনন্ত সরকার (৭২) কে জলপাইগুড়ি শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করান পরিবারের সদস্যরা। কিন্তু যা ভাবতে পারেন নি সেটাই হলো। ব্যয়বহুল অপারেশন কিন্তু কোনও খরচই লাগলো না পরিবারের। আয়ুষ্মান কার্ডের মাধ্যমে পুরোটাই হলো নিখরচায়। যাতে খুশি পরিবার। এটাই জলপাইগুড়ি বেসরকারি হাসপাতালে প্রথম আয়ূষ্মান পরিষেবা বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
হাসপাতালের কর্নধার তথা অর্থোপেডিক সার্জেন ডাঃ কমলেশ বিশ্বাস জানান, ব্যায়বহুল অস্ত্রোপচার। তবে আয়ুষ্মান কার্ড থাকায় পুরোটাই নিখরচায় করা হয়েছে। রোগীর পরিবারকে একটি টাকাও খরচ করতে হয়নি।
আরও পড়ুন:
বৃদ্ধ অনন্ত সরকারের ছেলে সুজিত সরকার জানান, রাতে কুয়োর পাড়ে হাত পা ধুতে গিয়ে ছিল বাবা। সেই সময় আচমকা পা পিছনে পড়ে এই দুর্ঘটনা ঘটে। কোমড়ের হাড় ভেঙে যায়। অপারেশন করতে হবে। অনেক টাকার দরকার। কি করবো উপায় খুঁজে পাচ্ছিলাম না আমরা। তখনই একজন আয়ুষ্মান কার্ডের কথা জানায়। সেই ভরসায় জলপাইগুড়ি র একটি বেসরকারি হাসপাতালে এনে ভর্তি করি। তখনও আমাদের ধারনা ছিল না অপারেশনের জন্য একটা টাকাও খরচ করতে হবে না। অনন্ত বাবুর ভেঙে যাওয়া অংশে অস্ত্রোপচার হয়।
হাসপাতালের কর্নধার তথা অর্থোপেডিক সার্জেন ডাঃ কমলেশ বিশ্বাস জানান, ব্যায়বহুল অস্ত্রোপচার। তবে আয়ুষ্মান কার্ড থাকায় পুরোটাই নিখরচায় করা হয়েছে। রোগীর পরিবারকে একটি টাকাও খরচ করতে হয়নি। রোগী সুস্থ রয়েছে। আগামী দিনেও এই হাসপাতালে আয়ুষ্মান পরিষেবা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সর্বশেষ খবর
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের
-
ক্যামাক স্ট্রিট কাণ্ডে আরও বিপাকে অভিষেক! কালীঘাটের বাড়িতে পুলিশ, ধরানো হল হাজিরা সমন
-
খুন করে দিতে পারে ইরান! আতঙ্কে ঘরের বাইরে বেরনো বন্ধ করলেন ট্রাম্প পুত্র ব্যারন
-
একশো বছর পুরনো পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ, আইনের দ্বারস্থ চন্দ্রচূড়
-
ধ্বংসস্তূপের নিচে বন্দি ২ দিন! নেপালে সেনার তৎপরতায় উদ্ধার দুধের শিশু, ভাইরাল ভিডিও