শেখর চন্দ্র, আসানসোল: হাঁস-মুরগি মেরে ফেলেছে। সেই রাগে ৬ টি পথকুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই মৃত তিনটি কুকুর উদ্ধার হয়েছে। তিনটিকে খুনের পর মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলে অনুমান। বাকি ২ টি কুকুর অসুস্থ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল আসানসোলের হীরাপুরে। ইতিমধ্যেই এবিষয়ে হীরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত মানিক চাঁদ গার্লস স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা বিকাশ মণ্ডল। অভিযোগ, তাঁর হাঁস-মুরগি খেয়ে নিয়েছে এলাকারই কয়েকটি চারপেয়ে। তাতেই রেগে আগুন হয়ে যায় বিকাশ। এরপরই এলাকার ৮টি সারমেয়কে বিষ খাইয়ে দেয় বলে অভিযোগ। এলাকা থেকে তিনটি কুকুর মৃত অবস্থায় উদ্ধার হয়েছে। দুজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে পশুপ্রেমীরা। তাঁদের দাবি, এলাকার আরও তিনটি সারমেয় বেপাত্তা। অনুমান, ওই তিনটি কুকুরকে খুনের পর মাটিতে পুঁতে দেওয়া হয়েছে।
ঘটনা প্রকাশ্যে আসার পরই পশুপ্রেমীরা হীরাপুর থানায় অভিযোগ দায়ের করতে যায়। প্রথমে তদন্তে পুলিশ অসহযোগিতা করে বলে অভিযোগ। পরে জিডি করে। স্থানীয় সমাজসেবী শংকর নাগ বলেন, “মানিক চাঁদ এলাকায় ছটি কুকুরকে বিষ খাইয়ে মেরে দেওয়া হয়েছে। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। যে কুকুরগুলির দেহ উদ্ধার করা হয়েছে সেগুলিকে ময়নাতদন্তে পাঠানো হবে। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পশুপ্রেমী সংগঠনগুলো।”
সর্বশেষ খবর
-
পুজোর আগেই সুখবর! হাসিনা কাঁটা সরিয়ে চালু হচ্ছে ঢাকা-কলকাতা মৈত্রী, বন্ধন এক্সপ্রেস
-
মিষ্টি কারখানায় কিলবিল করছে আরশোলা, ছত্রাকে ভরা মোমো! দুর্গাপুরে খাবারের দোকানে শিকেয় স্বাস্থ্যবিধি
-
জ্ঞান মঞ্চে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, শিক্ষক দিবসে দুই বিশিষ্ট শিক্ষককে সম্মানিত করল শ্যাম সুন্দর জুয়েলার্স
-
ইরানের মানচিত্রে নিজের মুখ, ছারখার খার্গ দ্বীপও! তেহরানের বিরুদ্ধে এআই যুদ্ধ ট্রাম্পের
-
বিশ্বের মানচিত্রে বদল, অখণ্ড কাশ্মীরকেও ভারতের অন্তর্ভুক্ত দেখানো হোক