Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Dinhata

ঢালাই মেশিনে হাইটেনশন তারের ছোঁয়ায় ভয়ংকর কাণ্ড! দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৫ শ্রমিকের

কাজ সেরে ঢালাই মেশিন ঠেলে নিয়ে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা। ওই মেশিনের উপরের অংশ হাইটেনশন তারের সংস্পর্শে এসে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পাঁচ শ্রমিকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটায়। আরও তিনজন শ্রমিক হাসপাতালে ভর্তি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement
বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১৭:৩৭

link
বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১৭:৩৭

options
link
ঢালাই মেশিনে হাইটেনশন তারের ছোঁয়ায় ভয়ংকর কাণ্ড! দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৫ শ্রমিকের zoom
দুর্ঘটনার পরে হাসপাতালে কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবারের সস্যরা। নিজস্ব চিত্র

কাজ সেরে ঢালাই মেশিন ঠেলে নিয়ে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা। ওই মেশিনের উপরের অংশ হাইটেনশন তারের সংস্পর্শে এসে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পাঁচ শ্রমিকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটায় (Dinhata)। আরও তিনজন শ্রমিক হাসপাতালে ভর্তি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, দিনহাটার ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের গড়কুড়া এলাকায় একটি পাথর ভাঙার কারখানা আছে। সেখানে একাধিক শ্রমিক পাথর ভাঙার কাজ করেন। আজ, রবিবারও সেখানে কাজ চলছিল। কাজ শেষে কারখানারই এক অংশ থেকে একটি ঢালাই মেশিন ঠেলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলেন শ্রমিকরা। ওই কারখানার একাংশের উপর দিয়েই হাইটেনশন তার গিয়েছে বলে খবর। মেশিনের উপর দিকটি ওই হাইটেনশন তারের সংস্পর্শে চলে আসে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু ৫ শ্রমিকের।

Advertisement

জানা গিয়েছে, বহুতলে ঢালাইয়ের জন্য ওই ধরনের মেশিন সাধারণত ব্যবহার হয়। ওই ধরনের মেশিনের উপরের অংশ অনেকটাই উঁচুতে থাকে। এদিন সন্ধেবেলা আট-দশজন শ্রমিক ওই মেশিনটি নিয়ে যাচ্ছিলেন। উপরে যে হাইটেনশন তার রয়েছে, সেটি খেয়াল করেননি শ্রমিকরা। ওই তারের সংস্পর্শে মেশিনটি এলেই ঘটে যায় ভয়াবহ ঘটনা। ঢালাই মেশিনটি লোহার হওয়ায় শ্রমিকরা সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান ৫ শ্রমিক।

আরও তিনজন গুরুতর জখম হয়ে ছটফট করতে থাকে। তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। খবর পেয়েই ঘটনাস্থল ও হাসপাতালে যায় দিনহাটা থানার পুলিশ। মৃতদেহগুলিকে উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনা জানাজানি হতেই শ্রমিকদের পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছে যান। কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। ঘটনায় শোকের ছায়া এলাকায়। কীভাবে এই ঘটনা ঘটল? পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.