ইদের দিন রক্তাক্ত মুর্শিদাবাদের (Murshidabad) কান্দি! জমি বিবাদে ভাইপোর হয়ে কথা বলায় বন্দুক ও ধারালো অস্ত্র নিয়ে হামলা কাকার উপর! তাঁকে বাঁচাতে গিয়ে আহত তাঁর ছেলে-নাতিরা। ৫ জনকে গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম তৌহিদ শেখ (৭০)। তাঁর দুই ছেল আমিরুল শেখ (৫০), রবিউল শেখ (৩৫)। তৌহিদের দুই নাতি আসিফ (১৮) ও বানারুলও (২৫) আহত হয়েছেন। তাঁরা কান্দি থানার হাট পাড়া গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, এলাকার আজিম শেখের সঙ্গে জমি বিবাদ রয়েছে তৌহিদ শেখের ভাইপো শাহজাহান শেখের। অভিযোগ, ভাইপোর হয়ে কথা বলায় কাকা ও তাঁর ছেলে, নাতিদের উপর হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন:
আহতদের পরিবার সদস্যদের অভিযোগ, ইদের দিন সকালে আজিম ও তাঁর স্ত্রী প্রথমে তাঁদের বাড়িতে আসে। বচসার মাঝে আজিম আগ্নেয়াস্ত্র বার করে তৌহিদের মাথায় ধরে। সেই সময় ধস্তাধস্তি বাধে। তৌহিদকে বাঁচাতে ছুটে আসেন তাঁর ছেলে ও নাতিরা। কেড়ে নেওয়া বন্দুক।
অভিযোগ, তারপর আজিমের ছেলে-সহ আরও ৩ জনই বন্দুক নিয়ে ফের হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়েও মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় প্রাথমিক বাস্থ্যকেন্দ্রে। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছয় পুলিশ ও কেন্দ্র বাহিনী। তদন্ত শুরু হয়েছে। ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক