তারক চক্রবর্তী, শিলিগুড়ি: বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল পাঁচ যুবকের বিরুদ্ধে। শিলিগুড়ি নকশালবাড়ি এলাকার ঘটনা। অভিযোগের ভিত্তিতে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে নকশালবাড়ি থানার পুলিশ।
পরিবার ও পুলিশ সূত্র মারফৎ জানা গিয়েছে, পরিবারের সঙ্গে নকশালবাড়ি (Naxalbari) এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল ওই নাবালিকা। অভিযোগ, বিয়ে চলাকালীন পাঁচ যুবক তাঁকে নকশালবাড়ি চা বাগান এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরের দিন এই ঘটনা নিজের মাকে জানায় নাবালিকা। এর পরই মঙ্গলবার রাতে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়।
[আরও পড়ুন: দলীয় কর্মীকে ‘ইডিয়ট’ বলে তিরস্কার, প্রচারে গিয়ে মেজাজ হারালেন শতাব্দী]
তদন্তে নেমে দর্পণ, দীনেশ, আশিস, তুষ ও অনুপ নামের পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বুধবার শিলিগুড়ি (Siliguri) মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পূর্ব পরিচিত যুবক দর্শন ও দীনেশ নাবালিকাকে চা বাগানে নিয়ে যায়। সেখানেই তারা নাবালিকাকে ধর্ষণ করে। পকসো আইনে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।
[আরও পড়ুন: উলুবেড়িয়ার খালে নরকঙ্কাল! পুলিশি তদন্তে ফাঁস কোন ষড়যন্ত্র?]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর