স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জের! যুবককে কুপিয়ে খুনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের বামনগোলা থানার মদনামতী গ্রাম পঞ্চায়েতের নালাগোলা বেলডাঙা এলাকায়। একটি ফাঁকা মাঠের ঝোপ জঙ্গল থেকে ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই ঘটনা ঘটেছে। যদিও অন্যান্য দিকগুলিও পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, মৃতের নাম সুভাষ রায় (৪৮)। তাঁর বাড়ি মদনাবতি গ্রাম পঞ্চায়েতের বেলডাঙায়। অভিযোগ, শনিবার বাড়ি থেকে ডেকে নিয়ে গেলে সুভাষকে জঙ্গলের মধ্যে খুন করা হয়েছে। এই খুনের ঘটনায় অভিযুক্ত রাজু রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে। আটক করা হয়েছে তার স্ত্রী আরতি রায়কেও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক সুভাষ রায় গাড়িচালক ছিলেন। অভিযুক্তের স্ত্রীর সঙ্গে অভিযুক্ত যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে অনুমান করা হচ্ছে। শনিবার বিকেলে কাজে বেরিয়ে আর বাড়িতে ফেরেননি সুভাষ। বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে একটি কাঠ মিলের পাশের জঙ্গল থেকে রবিবার তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, রাজু দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করে। সম্প্রতি সে বাড়িতে ফিরে আসে। দিন কয়েক আগে তাঁর স্ত্রীর সঙ্গে সুভাষকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে রাজু। তার জেরে সুভাষকে ডেকে খুন করা হয় বলে অনুমান তদন্তকারীদের। পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে একটি খুনের ঘটনা ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
যাদবপুরে ‘আজাদি’ স্লোগান, প্রতিবাদের নামে যাদবপুরে বহিরাগত ঢোকাচ্ছে বামেরা! ‘দ্বিখণ্ডিত’ জুটা
-
শাহের উত্তরবঙ্গ সফর, অন্ধ্রপ্রদেশ যাওয়ার পথে এনজেপি স্টেশনে পাকড়াও ৪ রোহিঙ্গা!
-
রোদে বেরলেই চোখ কটকট? ত্বকের মতো চোখেও ‘সানবার্ন’! চিনে নিন ৮ লক্ষণ
-
‘রাজনৈতিক দলের উসকানি থেকে দূরে থাকা উচিত’, যাদবপুর কাণ্ডে মুখ খুললেন রাসবিহারীর বিধায়ক
-
চিনি সংকটে ভারতীয় বাজারে নজর পাকিস্তানের! শাহবাজ সরকারের কাছে আর্জি ব্যবসায়ীদের