পুকুরের পর এবার নর্দমা থেকে উদ্ধার হল অস্ত্রসস্ত্র। কাঁচরাপাড়ার (Kanchrapara) পুলিশের অভিযানে মিলল সাফল্য। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, নালায় একটি নাইলনের ব্যাগের মধ্যে আগ্নেয়াস্ত্রগুলি ছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িয়ে তা জানার চেষ্টা করছে পুলিশ। রাজ্যে এই নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে। এই আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে বঙ্গে আসছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ধৃতের নাম জগন্নাথ দাস ওরফে নানু। পুরনো একটি আগ্নেয়াস্ত্র মামলার তদন্ত করছিল বীজপুর থানার পুলিশ। সেই মামলায় ধৃত অজয় কুমার মালিকে জিজ্ঞাসাবাদ করে জগন্নাথের ব্যাপারে জানতে পারেন তদন্তকারীরা। অজয় জানান, তিনি জগন্নাথের কাছে অস্ত্রসস্ত্র মজুত রেখেছিলেন। এরপরই মঙ্গলবার কাঁচরাপাড়ায় অভিযান চালায় পুলিশ। এলাকার একটি নালা থেকে নাইলনের ব্যাগ থেকে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। সেগুলির মধ্যে রয়েছে একটি ৯ এমএম পিস্তল, একটি রিভলভার, দু’টি পাইপগান ও বেশ কয়েক রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আরও পড়ুন:
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর তারপর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে অস্ত্রসস্ত্র। সম্প্রতি সন্দেশখালি ও হাবরা থেকেও উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। হাবরার কাশিপুর পূর্বাশা পল্লি এলাকায় পুকুরে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীদের জালে ওঠে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ভর্তি ব্যাগ। ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় , তার ভিতরে রয়েছে চারটি আগ্নেয়াস্ত্র এবং ৭২ রাউন্ড কার্তুজ। পুকুরের পর এবার কাঁচরাপাড়ায় নর্দমা থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র।
মূলত, বিহারের মুঙ্গের, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ওড়িশা থেকে বঙ্গে আগ্নেয়াস্ত্র পাচার করা হয়। এছাড়াও বাংলাদেশ থেকেও রাজ্যে অস্ত্রসস্ত্র আসে। কাঁচরাপাড়ায় উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে বাংলায় আনা হয়েছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির