ধীমান রায়, কাটোয়া: বিস্কুটের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে তিন বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে। শিশুটির গোপনাঙ্গের রক্তের দাগও মিলেছে। শনিবার সন্ধেয় এই ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্তকে ঘিরে ফেলে পূর্ব বর্ধমানের কাটোয়া(Katwa) থানা এলাকার নন্দীগ্রামের বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। পরে পকসো ধারায় মামলা করে প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে কাটোয়া থানার পুলিশ। আজ, রবিবার তাকে আদালতে তোলা হবে। শারীরিক পরীক্ষা হবে ‘নিগৃহীত’ শিশুটিরও।
আদিবাসী শিশুটির প্রতিবেশী পঞ্চাশোর্ধ্ব মহেশ সোরেন। স্থানীয় সূত্রে খবর, গতকাল দুপুরে বিস্কুট দেওয়ার নাম করে তিন বছরের শিশুটিকে নিজের বাড়িতে ডেকেছিল মহেশ। সেই সময় তার বাড়ি ফাঁকা ছিল। সেই সুযোগে শিশুটির গোপনাঙ্গে হাত দেয় বলে অভিযোগ। শিশুটি চিৎকার-চেঁচামেচি করলে তার মা জানতে পারে। সন্ধেয় এলাকায় ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্তর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী।
পরে পুলিশ এসে মহেশ সোরেনকে আটক করে। পরে পকসো ধারায় অভিযোগ দায়ের হতেই তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে সন্ধেয় শিশুটিকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই সে চিকিৎসাধীন। এ প্রসঙ্গে কাটোয়া মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুশান্তবরণ দত্ত জানান, “শিশুটিকে হাসপাতালে আনার পর তার গোপনাঙ্গে রক্তের দাগ মিলেছে। আজ ডাক্তারি পরীক্ষা করা হবে।” তবে ‘নিগৃহীত’ শিশুটি আপাতত সুস্থ রয়েছে বলেই হাসপাতাল সূত্রে খবর।
সর্বশেষ খবর
-
জাহ্নবীর মেহেন্দিতে উজ্জ্বল ‘শিখু’, প্রেমচর্চা উসকে সম্পর্কে সিলমোহর শ্রীদেবীকন্যার!
-
বারুইপুরের খুনিদের ‘প্রতিবাদী’ বললেন মমতা! শুভেন্দুর তোপ, ‘সীমাহীন তোষণ, বদভ্যাস গেল না’
-
মাঝমাঠে ‘মাস্টারস্ট্রোক’, এএফসি চ্যালেঞ্জের আগে স্প্যানিশ তারকাকে সই করাল ইস্টবেঙ্গল
-
অগ্নিমিত্রার অনস্পট অ্যাকশন! আসানসোলে ফুটপাত দখল-অবৈধ পার্কিং রুখতে ধমক মন্ত্রীর, বাসে লাগালেন কাঁটা
-
লোহার সিন্দুকে সোনার গয়না রাখা ঘোর অশুভ! কারণ জানলে চমকে উঠবেন