সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাম্পত্য কলহের জেরে স্বামী-স্ত্রীর ঝামেলা। ধস্তাধস্তির মধ্যে পড়ে প্রাণ গেল তিন মাসের শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে দাসপুর থানা এলাকার বাসিন্দা রাজু দাসের সঙ্গে বিয়ে হয় সালমা খাতুনের। মাস তিনেক আগে দম্পতির একটি পুত্র সন্তান হয়। অভিযোগ, রাজু স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তারপর শনিবার রাতে বিষয়টি মিটমাটের জন্য দাসপুরে আসেন স্ত্রী সালমা। সেই সময় তাঁদের ফের বচসা বাঁধে। অভিযোগ, সেই সময় বাচ্চাকে নিয়ে টানাটানি করতে থাকেন রাজু। শিশুটির নাকে আঘাত লাগে। রক্ত বেরতে দেখেন বলে জানিয়েছেন সালমা। শিশুটিকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার খবর পেয়ে রাজু দাসকে থানায় আটক করে নিয়ে গিয়েছে দাসপুর থানার পুলিশ।
মৃত শিশুটির মা সালমা বলেন, “আমাকে মারধর করে বাড়ি থেকে বার করে দিয়েছিল স্বামী রাজু। আমার বোনের মধ্যস্থতায় বিষয়টি মিটমাটের জন্য এখানে আসি। আমরা টোটোয় ছিলাম। ও মদ্যপান করেছিল। ছেলেকে নিয়ে টানাটানি শুরু করে। তারপর দেখি ছেলের নাক থেকে রক্ত বেরচ্ছে। হাসপাতালে নিয়ে আসার পর জানতে পারি সব শেষ। রাজু আমাকে খুনের পরিকল্পনা করেছিল। ছেলে আমার প্রাণ বাঁচিয়ে নিজে চলে গেল।”
সর্বশেষ খবর
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ
-
কর্নাটকে নিষিদ্ধ হবে আরএসএস? সংঘকে চ্যালেঞ্জ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়াঙ্ক খাড়গের