সুমন করাতি, হুগলি: আত্মঘাতী একই পরিবারের তিন সদস্য। এই মর্মান্তিক ঘটনায় বৃহস্পতিবার সকালের গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতের উপশালঝাড় গ্রামে শোকের ছায়া। কিছুদিন আগে প্রৌঢ় দম্পতির ছেলে আত্মহত্যা করেছিলেন। তারপর থেকেই ভেঙে পড়েছিলেন তাঁরা। মনে করা হচ্ছে, সেই শোকেই আত্মঘাতী হল গোটা পরিবার।
এদিন সকালে মা, ছেলে ও বউমাকে বাড়ি লাগোয়া গোয়ালঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। জানা গিয়েছে, মৃতরা হলেন অনিমা নন্দী, বয়স ৭৫ বছর, কাশীনাথ নন্দী, বয়স ৫৫ বছর এবং মমতা নন্দী, বয়স ৪২ বছর। আত্মীয় ও প্রতিবেশীদের দাবি, আট মাস আগে কাশীনাথ নন্দীর ২১ বছরের ডাক্তারি পড়ুয়া ছেলে শান্তনু আত্মঘাতী হয়েছিলেন। তারপর থেকেই পরিবারের সকলে ভেঙে পড়েছিলেন। কারও সঙ্গে তেমন কথাবার্তা বলতেন না। পুত্রশোকেই পরিবারের সকলে একসঙ্গে এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রতিবেশীদের অনুমান।
এদিন সকালে পরিবারের কাউকে বাইরে বেরতে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করেও সাড়া না মেলায় প্রতিবেশীরা বাড়ির ভিতর ঢোকেন। তখনই লক্ষ্য করেন গোয়ালঘরে তিনজন গলায় দড়ি দিয়ে ঝুলছেন। এরপরই স্থানীয়রা গোঘাট থানায় খবর দেন। পুলিশ তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?