Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Thakurbari

ঠাকুরবাড়িতে বারুণী মেলার ঢাকে কাঠি, ‘বিবাদ ভুলে’ মহানিশান উত্তোলন মমতাবালা-শান্তনুর

ঠাকুরবাড়িতে এই মুহূর্তে তিনটি মতুয়া মহাসংঘ রয়েছে। একটি মতুয়া মহাসংঘ মমতা ঠাকুর দ্বারা পরিচালিত। আরেকটি শান্তনু ঠাকুর দ্বারা পরিচালিত। সম্প্রতি সুব্রত ঠাকুর পরিচালিত আরও একটি মতুয়া মহাসংঘ আত্মপ্রকাশ করেছে ৷ এই মহাসংঘ গুলির মধ্যে চরম বিবাদ রয়েছে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ২১:৩৬

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ২১:৩৬

options
link
ঠাকুরবাড়িতে বারুণী মেলার ঢাকে কাঠি, ‘বিবাদ ভুলে’ মহানিশান উত্তোলন মমতাবালা-শান্তনুর zoom
ফাইল ছবি

১৭ মার্চ ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শুরু হবে মতুয়া মহাধর্ম মেলা। মধুকৃষ্ণা এয়দশীতে সেই মেলা শুরু হবে। প্রতিবছরের মতো এ বছরেও শান্তিসভা করে ঢাকে কাঠি পড়ল এ বারের বারুণী মহামেলার। এই মেলা উপলক্ষ্যে বিবাদ ভুলে শান্তনু-সুব্রত-মমতা ঠাকুরপন্থী মতুয়ারা একসঙ্গে বারুণী মহামেলার মহানিশান উত্তোলন করলেন। উপস্থিত ছিলেন হাজার মতুয়া ভক্ত।

ঠাকুরবাড়িতে এই মুহূর্তে তিনটি মতুয়া মহাসংঘ রয়েছে। একটি মতুয়া মহাসংঘ মমতা ঠাকুর দ্বারা পরিচালিত। আরেকটি শান্তনু ঠাকুর দ্বারা পরিচালিত। সম্প্রতি সুব্রত ঠাকুর পরিচালিত আরও একটি মতুয়া মহাসংঘ আত্মপ্রকাশ করেছে ৷ এই মহাসংঘগুলির মধ্যে চরম বিবাদ রয়েছে। মেলাকে কেন্দ্র করে সেই বিবাদ আরও চরমে উঠতে দেখা গিয়েছে। মেলার সময় কী হবে তা নিয়ে বিবাদের আশঙ্কা ছিল। মতুয়া ভক্তদের মধ্যে শঙ্কা ছিল তিনটি মতুয়া মহাসংঘের পক্ষ থেকেই আলাদা করে মতুয়া নিশান তোলা হবে। তা হলে বিবাদ আরও চড়ওা হত।

Advertisement

কিন্তু সব আশঙ্কাকে দূরে সরিয়ে বুধবার ঠাকুরবাড়িতে শান্তনু-সুব্রত-মমতা ঠাকুরপন্থী মতুয়া মহাসংঘ মিলিতভাবে বারুণী মহামেলার আয়োজন করল। একসঙ্গে নিশান উত্তোলন করলেন। মতুয়া আচার মেনে উত্তলিত হল মতুয়া মহামেলার মহানিশান। তিনটি সংগঠনকে একসঙ্গে মহানিশান উত্তোলন করতে দেখে খুশি মতুয়াভক্তরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.