বেআইনি ভাবে রক্তপাচার! নিয়মের বাইরে গিয়ে রোগী ও পরিজনদের কাছে রক্ত বিক্রি। বিনামূল্যে রক্ত সংগ্রহ করে তা রোগীদের কাছে চড়া দামে বিক্রির অভিযোগ। রক্ত বিক্রির এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ ল্যাব টেকনিশিয়ান। তাঁদের পাঁশকুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশের দুর্নীতি দমন শাখা। কিছু দিন আগে এই চক্রের সঙ্গে যুক্ত এক দালালকে গ্রেপ্তার করে তদন্তকারীরা। তারপরই ল্যাবের টেকনিশিয়ান গ্রেপ্তার করল পুলিশ।
তদন্তে জানা গিয়েছে, সবার আগে গ্রেপ্তার হওয়া দালাল ও আরও কয়েকজন দালাল মিলে গ্রেপ্তার হওয়া ৩ জন ল্যাবরেটরি টেকনিশিয়ানের সঙ্গে একটি চক্র গড়ে তোল। দালালরা ওই টেকনেশিয়ানদের সাহায্যে অল্পদামে রক্ত কিনত। জানা যাচ্ছে, সেই জন্য ইউপিআই ব্যবহার করে দালালরা তিন ল্যাবরেটরি টেকনিশিয়ানকে প্রায় ১,৪০,০০০ টাকা দিয়েছিলেন।
আরও পড়ুন:
তদন্তকারীদের সূত্রে আরও জানা যাচ্ছে, এই দালাল চক্র রক্তদান কর্মসূচি চালানো বিভিন্ন ক্লাব ও সংস্থার কাছ থেকে রক্তদাতার কার্ড সংগ্রহ করত। সেই জন্য প্রতিটি কার্ডের জন্য ১০০ থেকে ১৫০ টাকা করে দিত তারা। এরপর সেই কার্ড ব্যবহার করে ব্লাড ব্যাংক থেকে বিনামূল্যে রক্ত সংগ্রহ করতে পারত। পরবর্তীতে সেই রক্ত রোগী ও তাঁদের স্বজনদের কাছে বিক্রি করা হতো। তদন্তকারীদের আরও দাবি, রোগী ও তাঁদের স্বজনদের কাছ থেকে পাওয়া অর্থ দালাল ও ল্যাব টেকনিশিয়ানদের মধ্যে ভাগ করা হত। দালালের পর ৩ টেকনিশিয়ানকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন শাখা।
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত-প্লাজমা পাচারের অভিযোগ ওঠে। কেবল কলকাতাই নয়, একাধিক জেলার বেসরকারি হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত-প্লাজমা বিক্রি হয়ে গিয়েছে বলে অভিযোগ। তৃণমূল আমল থেকে এই চক্র চলছে বলে অভিযোগ। বিজেপি সরকার আসার পরে এই বিষয়টি সামনে আসে। একাধিক পদক্ষেপ করা হয়েছে। এবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে ৩জনকে গ্রেপ্তার করা হল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হাউটনকে ‘গুরুদক্ষিণা’ দিতে বাইচুং-সুনীলদের বিশেষ আয়োজন, দিল্লির মাঠে আসছেন প্রাক্তন কোচ
-
৬ সপ্তাহের ‘ডেডলাইন’, প্রধানমন্ত্রীর বাসভবন সংলগ্ন বস্তি খালি করার নির্দেশ হাই কোর্টের
-
রাখির দিনে কিনে নয়, নিজের হাতে বানিয়ে ভাইকে খাওয়ান মিষ্টি, রইল ৫ সহজ রেসিপি
-
‘দেশটা ধর্মশালা নয়, থাকবেন শুধু নাগরিকরাই’, উন্নত ভারতের ব্লু প্রিন্ট দিয়ে হুঙ্কার অমিত শাহর
-
খরচ মাত্র ৮০০ টাকা! পুজোয় বাড়ছে টয় ট্রেনের সংখ্যা, পর্যটকদের জন্য থাকছে বড় আকর্ষণও