ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় শিবিরে অনিয়ম নিয়ে আগেই অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। অভিযোগ এফআইআরে পরিণত করে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। সেই মামলায় বুধবার তিন চিকিৎসককে ডেকে পাঠানো হয় বিষ্ণুপুর থানায়। দফায় দফায় তিন চিকিৎসককে জেরা করেন তদন্তকারী আধিকারিকরা। এমনকী বিষ্ণুপুরের এসডিপিও তথা মামলার তদন্তকারী আধিকারিক তাপস সরকার তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গিয়েছে।
সূত্রে খবর, সেবাশ্রয় ক্যাম্পের পরিষেবা, আয়োজনে ওই তিন চিকিৎসকের ভূমিকা এবং বিভিন্ন অভিযোগের বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে তথ্য জানতে চাওয়া হচ্ছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, তৃণমূল জমানায় ডায়মন্ড হারবারের সাংসদ সেবাশ্রয় শিবির চালু করেন। নিখরচায় দূরদূরান্তের বহু মানুষ সেখানে চিকিৎসা করাতে যান। রাজ্যে পালাবদলের পর সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসে। এমনকী চিকিৎসা করাতে গিয়ে কেউ হারিয়েছেন পা। কারও বা বাদ গিয়েছে হাত। শুধু তাই নয়, সেবাশ্রয়ে দেওয়া ওষুধে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ। একের পর এক ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয় একাধিক অভিযোগ। একের পর অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্যদপ্তরও। পুরো বিষয়টি দপ্তরের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
এমনকী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন। এরপরই বিজেপি নেতা অভিজিৎ দাস ববির অভিযোগকে এফআইআরে পরিণত করে তদন্ত শুরু করে দিল জেলা পুলিশ প্রশাসন। আর সেই মর্মেই বুধবার তিন চিকিৎসককে ডেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ সারলেন তদন্তকারী আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, সেবাশ্রয় ক্যাম্পের পরিষেবা, আয়োজনে ওই তিন চিকিৎসকের ভূমিকা এবং বিভিন্ন অভিযোগের বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে তথ্য জানতে চাওয়া হচ্ছে। যদিও এব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার কর্তারা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আশার আলো, ক্ষমতায় এসেই রোজভ্যালির টাকা ফেরতের উদ্যোগ শুভেন্দুর! হাই কোর্টে বিরাট প্রস্তাব
-
কেনিয়ায় ভয়ংকর দুর্ঘটনা, আছড়ে পড়ল কপ্টার, মৃত ইকুয়েডরের গোয়েন্দা প্রধান-সহ ৭
-
রাতভর এবিভিপি-বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ, ধুন্ধুমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আহত একাধিক
-
প্রায় ৬৯ হাজার কর্মসংস্থানের ‘দিশা’, ৩৩ শিল্প ইউনিটকে জমি দেবে রাজ্য
-
বেনিয়মই নিয়ম, শরিকি দ্বন্দ্বে হোটেল-রেস্তরাঁয় নানা ভাগ