অমিত সিং দেও, মানবাজার: বাজ পড়ে মৃত্যু হল তিনজনের। এই ঘটনায় জখম হয়েছেন আরও পাঁচ জন। বুধবার বিকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অযোধ্যা পাহাড়ের বিদ্যাজারা গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তিদের নাম রামদাস হাঁসদা(৫৫), বেহার বেসরা (৬০) ও চুনারাম কিস্কু (৩৫)। এদের সকলের বাড়ি ভূঁইঘরা গ্রামে।
বুধবার দিনভর ভ্যাপসা গরমের পর বিকেলে কালো মেঘ করে গোটা পুরুলিয়া জুড়ে শুরু হয় কালবৈশাখী ঝড়। সঙ্গে বৃষ্টি। ওই সময় মাঠের পাশে ছিলেন ভূঁইঘরা গ্রামের আটজন বাসিন্দা। ঝমঝিমিয়ে বৃষ্টি শুরু হওয়ায় তারা পাশে থাকা একটি ফাঁকা কুঁড়ে ঘরের কাছে আশ্রয় নিয়েছিলেন। আর সেখানেই বাজ পড়ে। যার ফলে ঝলসে যান এক মহিলা-সহ ছয় জন। সামান্য চোট লাগে অন্য দুজনের।
[আরও পড়ুন: বুথে বুথে বিলি করার ছক! কাঁথিতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে ধরা পড়লেন বিজেপি কর্মী]
ঘটনার পর খবর পেয়ে বাঘমুন্ডি থানার পুলিশের সহযোগিতায় গ্রামের মানুষ জখমদের উদ্ধার করেন। তিনজনকে বাঘমুন্ডির পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওই তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে বাকি তিনজনকে অযোধ্যা হিলটপ উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর একজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তিনটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করছে বাঘমুন্ডি থানার পুলিশ। একই ঘটনায় তিন প্রতিবেশীর মৃত্যুতে শোকের ছায়া ভুঁইঘরা গ্রামে।
[আরও পড়ুন: ভোটের ডিউটি পাওয়ায় ফেসবুক লাইভে কান্নাকাটি, হাত কাটলেন মহিলা পুলিশকর্মী]
সর্বশেষ খবর
-
আমেরিকার উপর নজরদারি ইজরায়েলের! গুপ্তচরদের নজর এড়াতে সতর্ক মার্কিন গোয়েন্দারা
-
সাত বছরের অপেক্ষার অবসান, বাংলাদেশকে গুঁড়িয়ে ফের সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন ভারত
-
তৃণমূল বিধায়কের কার্যালয়ে কন্ডোম, গুদাম থেকে মিলল প্রচুর ত্রাণ! চাঞ্চল্য খণ্ডঘোষে
-
‘সরকার পরিবর্তনের সঙ্গে আবার হাওয়া বদল!’ রুদ্রনীলকে পাশে নিয়ে আর কী বললেন পরমব্রত?
-
‘মাওবাদী মুক্ত’ ছত্তিশগড়ে পুরভোটে এগিয়ে বিজেপি, সমান টক্কর দিয়ে প্রত্যাবর্তনের ইঙ্গিত কংগ্রেসেরও