অরূপ বসাক, মালবাজার: আবার জাতীয় সড়কে দুর্ঘটনা। কালীপুজোর দিন সাতসকালে দুর্ঘটনায় মৃত্যু হল এক অন্তঃসত্ত্বা-সহ তিনজনের। আহত আরও দুজন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ির মালবাজার ও চালসার মাঝে সাতখাইয়া এলাকার ১৭ নম্বর জাতীয় সড়কে।
জানা গিয়েছে, এদিন সকালে বানারাহাটের লক্ষ্মীপাড়া চাবাগানের এক অন্তঃসত্ত্বাকে মালবাজারের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসছিল বাড়ির লোকজন। চালসা পার করে সাতখাইয়া এলাকায় চারচাকা গাড়িটি পৌঁছতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। মালবাজারের দিক থেকে আসা কাগজবোঝাই গাড়ি মুখোমুখি ধাক্কা মারে চারচাকাটিকে। ঘটনাস্থলে মৃত্যু হয় অন্তঃসত্ত্বা-সহ তিনজনের। হাসপাতালে বাকি দুজনের চিকিৎসা চলছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার ও মেটেলি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করেছে মেটেলি থানার পুলিশ। পাশাপাশি গাড়ি দুটি আটক করেছে মালবাজার থানার পুলিশ। এই দুর্ঘটনায় দীপাবলির দিন শোকের ছায়া লক্ষ্মীপাড়া চা বাগান এলাকায়।
সর্বশেষ খবর
-
স্কুলের হস্টেলে ২২ ছাত্রীর শ্লীলতাহানি! অভিযুক্ত ১ জনই, শোরগোল মহারাষ্ট্রে
-
উন্নয়নের নামে ক্ষত-বিক্ষত হচ্ছে হিমালয়, সতর্ক না হলে সমূহ বিপদ
-
ধ্বংসযজ্ঞের মাঝে একাকী যোদ্ধা! ‘মৃত্যুপুরী’ নেপালে কীভাবে প্রাণে বাঁচলেন ৯৭-এর বৃদ্ধা?
-
‘আমাকে ওরা মেরে ফেলবে’, প্রসবের আগে আশঙ্কা যুবতীর! সদ্যোজাত ও মায়ের মৃত্যুুতে প্রশ্ন
-
শ্রেয়সের জায়গায় তিলক! ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত জাদেজাও, কী যুক্তি গম্ভীরদের?